editor

প্রকাশিত: 3:38 PM, November 12, 2021

সিলেট চেম্বার নির্বাচনে ‘ভোটার তালিকায়’ জালিয়াতির অভিযোগ

সিলেট চেম্বার নির্বাচনে ‘ভোটার তালিকায়’ জালিয়াতির অভিযোগ

সিলেট চেম্বার নির্বাচনে ‘ভোটার তালিকায়’ জালিয়াতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে বর্তমান পরিচালনা বোর্ডের সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পরিচালকদের বিরুদ্ধে ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ উঠেছে।

সিলেট ব্যবসায়ী পরিষদের পরিচালক প্রার্থীরা একাধিকবার নির্বাচন পরিচালনা কমিটিকেও বিষয়টি জানিয়েছেন। তারপরও নির্বাচন পরিচালনা কমিটি কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছেন না।

এদিকে সিলেট চেম্বারের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বুধবার। নির্বাচনে ২২টি পরিচালক পদে ৫৫টি মনোনয়নপত্র জমা হয়েছে। এর মধ্যে একাধিক ক্যাটাগরির ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি ১৮টি পরিচালক পদে ভোটযুদ্ধে নামছেন ৫১ প্রার্থী। গ্রুপ শ্রেণির ৩টি পদে ৩ জন ও টাউন শ্রেণির ১টি পদে ১ জন মনোনয়ন জমা দেওয়ায় এই চারটি পদে ভোটের প্রয়োজন হবে না। তবে অর্ডিনারি শ্রেণির ১২টি পদে ৩২ জন এবং অ্যাসোসিয়েট শ্রেণির ৬টি পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১৮ নভেম্বর। বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ২৮ নভেম্বর।

 

সিলেট চেম্বারের সম্ভাব্য পরিচালক প্রার্থী জহিরুল কবির চৌধুরী শিরু, রুহুল আলম, শান্ত দেব, ফাহিম আহমদ চৌধুরী, আব্দুস সামাদ, দেবাংশু দাস, আবুল হোসেন ও মারুফ আহমদ গত সোমবার ভুয়া ভোটারদের একটি তালিকা দিয়ে লিখিত অভিযোগ করে নির্বাচন পরিচালনা কমিটির কাছে। অভিযোগে বলা হয়, সিলেট চেম্বারের বর্তমান সভাপতিসহ একাধিক পরিচালকের যোগসাজশে অন্তত অর্ধশত ভুয়া ভোটার করা হয়েছে। এর মধ্যে ২৪ জন ভুয়া ভোটারের তালিকা অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে। এ অবস্থায় সিলেট চেম্বারের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সংশয়ে রয়েছেন বেশ কয়েকজন পরিচালক। তাদের দাবি, অবিলম্বে চেম্বারের ভোটার তালিকা থেকে ভুয়া ভোটারদের বাদ দিতে হবে। অন্যথায় তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।

তারা জানান, অভিযোগের বিষয়টি যাচাই করতে ৪৫৫২নং সিরিয়ালে থাকা ভোটার আহমেদ শরিফ মনির ফোন নম্বরে কল দেওয়া হলে নোয়াখালীর লক্ষ্মীপুর এলাকার কুহিনুর বেগম নামে এক মহিলা ফোন রিসিভ করেন। তিনি জানান, মীর এন্টারপ্রাইজ নামে কোনো প্রতিষ্ঠানকে তিনি আদৌ চেনেন না। এমনকি আহমেদ শরিফ মনি নামে কোনো ব্যক্তির সঙ্গেও তার পরিচয় নেই। ৪৫৬২নং সিরিয়ালে থাকা ভোটার সিদ্দিকুর রহমানের ফোন নম্বরে কল দেওয়া হলে ঢাকা থেকে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি ফোন রিসিভ করেন। তিনি মেসার্স আল্লাহ রাসুল (র.) পরিবহণ অথবা মো. সিদ্দিকুর রহমান নামে কাউকে চিনেন না বলে জানান।

 

সম্ভাব্য পরিচালক প্রার্থী জহিরুল কবির চৌধুরী (শিরু) বলেন, ভোটারদের ফোন করলে অনেকেই লক্ষ্মীপুর, ফরিদপুর, নোয়াখালী ও ঢাকার লোকজন ফোন রিসিভ করেন। অনেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিনেনও না। এ অবস্থায় আমরা প্রচারে নেমে হিমশিম খাচ্ছি। অচিরেই এসব ভুয়া ভোটারদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান তিনি।

 

সম্ভাব্য পরিচালক প্রার্থী শান্ত দেব বলেন, চেম্বার সচেতন ব্যবসায়ীদের প্রতিষ্ঠান। কিন্তু এই প্রতিষ্ঠানের অনেক ভোটারই অস্তিত্বহীন, যা মোটেও কাম্য নয়। অবিলম্বে ভুয়া ভোটার বাদ না দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাই সুস্থ নির্বাচনের স্বার্থে নিরপেক্ষভাবে তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।

 

বিষয়টি নিয়ে জানতে চাইলে সিলেট চেম্বারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল জানান, ভোটার জালিয়াতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি স্বীকার করেন ভোটার তালিকায় কয়েকজনের মোবাইল নম্বর ভুল হয়েছে। যা ভোটাররা সঠিক নম্বর দিয়ে ঠিক করবেন। অভিযোগ করা ২৪ জন ভোটারের মধ্যে তালিকায় ১০ জনের নম্বর সঠিক থাকলেও অভিযোগে ভুল নম্বর দেওয়া হয়েছে।

 

 

 

সূত্র – যুগান্তর

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে