editor
প্রকাশিত: 8:28 PM, November 12, 2021
অনলাইন ডেস্ক
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস থেকে বাদ পড়লেন আফসানা খান নামের এক প্রতিযোগী। ছুরি দিয়ে নিজেকে আহত করার চেষ্টা করেন ‘তিতলিয়া’খ্যাত এ গায়িকা।
আফসানার এমন কাণ্ডের কারণেই তাকে শো থেকে বের করে দেওয়া হয়েছে।
জানা গেছে, ভিআইপি জোন টাক্সের সময় ক্যাপ্টেন উমর রিয়াজকে চার জন প্রতিযোগীকে বেছে নিতে বলা হয়েছিল, যারা ভিআইপি ব্যান্ডেজ পাবেন। এ ব্যান্ডেজ তাদের প্রতিযোগিতায় পরবর্তী সময়ে সাহায্য করবে।
উমরের সঙ্গে গাঢ় বন্ধুত্ব পাঞ্জাবি গায়িকা আফসানার। তিনি আশা করেছিলেন, চার হাউজ মেটের তালিকায় উমর অবশ্যই তাকে রাখবেন। কিন্তু তেমনটা না ঘটায় মারাত্মক ভেঙে পড়েন আফসানা। তাকে ধোঁকা দেওয়া হয়েছে- এমনটা ধরে নেন আফসানা।
ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে উমর রিয়াজ, করণ কুন্দ্রা, তেজস্বী যাদবের ওপর মারাত্মক চিৎকার করছেন আফসানা। কিচেন এলাকায় বসে সবাইকে প্রকাশ্যে হুমকি দিতে দেখা যায় তাকে।
তিনি জানান, প্রত্যেকের জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বেন। এরপর ছুরি দিয়ে নিজের হাত কাটার চেষ্টা করতে দেখা যায় আফসানাকে। কিন্তু জয়সহ অপর বিগ বস প্রতিযোগীরা আফসানাকে আটকে দেয়।
এমন কাণ্ডের কারণেই বিগ বসের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আফসানাকে। এখন তার চিকিৎসা চলছে। এ প্রথম আফসানার সঙ্গে এমন ঘটল, তা নয়। বিগ বসের ঘরে ঢোকার আগেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন আফসানা। এমনকি শুরুর আগেই শো থেকে সরে দাঁড়ানোর কথাও শোনা যাচ্ছিল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন