editor
প্রকাশিত: 9:24 PM, November 12, 2021
অনলাইন ডেস্ক
অলাভজনকভাবে কোভিড ভ্যাকসিন সরবরাহ থেকে সরে আসছে অ্যাস্ট্রাজেনেকা। প্রতিষ্ঠানটি এখন ভ্যাকসিন থেকে আয়ের পথ খুঁজছে। এরইমধ্যে আগামি বছরের জন্য একাধিক চুক্তি স্বাক্ষর করেছে অ্যাস্ট্রাজেনেকা। এখান থেকে তারা বিপুল পরিমাণ লাভের মুখ দেখতে যাচ্ছে বলে ধারণা করছে কোম্পানিটি।
এর আগে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছিল, কোভিড যতদিন মহামারি আকারে থাকবে ততদিন তারা এই ভ্যাকসিন থেকে কোনো লাভ গ্রহণ করবে না। আমাদের উদ্দেশ্য অর্থ আয় করা নয়, বরঞ্চ বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। এখন এর প্রধান নির্বাহী প্যাসকেল সরিয়ট বলছেন, কোভিড-১৯ এখন আর মহামারি নয়। তারপরেও দরিদ্র রাষ্ট্রগুলোতে অলাভজনক উপায়েই ভ্যাকসিন রপ্তানি অব্যাহত রাখবে অ্যাস্ট্রাজেনেকা। বিবিসিকে সরিয়ট বলেন, ভ্যাকসিন বিক্রি করে লাভ না করা নিয়ে কোনো দুঃখ নেই তাদের।
যদিও অ্যাস্ট্রাজেনেকার প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো ভ্যাকসিন বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ আয় করেছে। এ নিয়ে অনেক দেশে সমালোচনাও হয়েছে।
অ্যাস্ট্রাজেনেকার দাবি, এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি মানুষকে রক্ষা করেছে এ ভ্যাকসিন। সরিয়টের ভাষায়, আমরা মিলিয়ন মিলিয়ন মানুষকে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। আমরা এ নিয়ে গর্বিত। তবে এখন ভাইরাসটি দুর্বল হয়ে পড়েছে। অর্থাৎ, আমাদেরকে এর সঙ্গেই বাঁচতে হবে এখন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন