editor

প্রকাশিত: 9:03 AM, October 8, 2020

ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে সিলেট বিএনপির মানববন্ধন

ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে সিলেট বিএনপির মানববন্ধন

বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী নারী-শিশুদের উপর অব্যাহত অমানবিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় নগরীর চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী’র সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামালের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি সিটি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সহ-সভাপতি বাবু নিহার রঞ্জন দে, মহানগর সহ-সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর সহ-সভাপতি সুদীপ সেন বাপ্পু, সহ-সভাপতি আমির হোসেন ও ফাত্তাহ বকশী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কাউন্সিলার সৈয়দ তৌফিকুল ইসলাম হাদী ও মুর্শেদ আহমদ মুকুল।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেম, মহানগর সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম তারেক কালাম ও ১নং সদস্য শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, মহানগর বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা, আশরাফ আলী, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মহানগগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা আমেনা বেগম রুমি, বিএনপি নেতা এভোকেট আহমদ রেজা, কয়েস আহমদ সাগর, মঞ্জুর হোসেন মঞ্জু, হেলাল উদ্দিন, উজ্জল রঞ্জন চন্দ, মোতাহির আলী মাখন, সুহেল আহমদ, দেলোয়ার হোসেন চৌধুরী।

এছাড়া মানববন্ধনে অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ, কয়েস আহমদ, এনামুল হক শামীম, মকসুদুল করিম নোহেল, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন আহমদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মারুফ আহমদ টিটু, আব্দুল আহাদ, মহিলা দল নেত্রী আম্বিয়া বেগম, বিএনপি নেতা নুরুল ইসলাম, সুফিয়া খাতুন মনি, মিলি বেগম ও নাজমা বেগম, বিএনপি নেতা রফিক উদ্দিন, আলমগীর কবির মুন্না, জাবেদুল ইসলাম দিদার, এনামুল হক সোহেল, ছাত্রদল নেতা আব্দুল হাসিব, ফাহিম রহমান মৌসুম, আলী আকবর রাজন, দুলাল রেজা, আব্দুল মোমিন লস্কর ও রুবেল ইসলাম প্রমূখ।

মানববন্ধনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের ছত্রচ্ছায়ায় দেশে গণধর্ষণ ও নারী-শিশু নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। সিলেট সহ সারাদেশ জুড়ে গণধর্ষণের ঘটনায় সরকার দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। সরকারের মদদে সরকারদলীয় সন্ত্রাসীরা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ক্যাম্পাস গুলো থেকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বের করে দিয়ে সেখানে এখন ছাত্রলীগ কর্তৃক গণধর্ষণের ন্যাক্কারজনক ঘটনাও ঘটছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশজুড়ে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে। এক দেশে সরকারী দলের নেতাকর্মীদের জন্য এক আইন ও বিরোধী নেতাকর্মীদের জন্য আরেক আইন।

বক্তারা আরও বলেন, সম্প্রতি সিলেটের এমসি ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে গৃহবধুকে গণধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধুর প্রতি মধ্যযুগীয় কায়দায় যৌন নিপীড়নের ঘটনায় দেশের মানুষ বিস্মিত হয়েছে। সরকার দলের ক্ষমতার বলেই তারা এসব অপকর্ম করে যাচ্ছে। এটা শুধু সিলেট কিংবা নোয়াখালী জেলা নয়। গোটা দেশেই গণধর্ষণ ও ধর্ষণ ছড়িয়ে পড়েছে। এই অবস্থা চলতে দেয়া যায় না। সরকারদলীয় মন্ত্রী এমপি ও নেতারা যদি ধর্ষণের প্রশ্রয় দেয়া বন্ধ করেন তাহলে দেশে ধর্ষণ বলতে কিছু থাকবে না। নারী ও শিশুদের উপর অমানবিক আচরণ মেনে নেয়া হবে না। অবিলম্বে এর লাগাম টেনে ধরতে হবে। নারী-শিশু নির্যাতনের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন