editor
প্রকাশিত: 5:01 PM, November 13, 2021
অনলাইন ডেস্ক
কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন রাফিয়াথ রশিদ মিথিলা। ‘আয় খুকু আয়’ সিনেমায় দেখা যাবে তাদের।
আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।
ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবর, ‘আয় খুকু আয়’ সিনেমার প্রযোজক নায়ক জিৎ। এটি পরিচালনায় করবেন শুভেন্দু কুণ্ডুর। সিনেমাটিতে আরও অভিনয় করবেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোসের মতো তারকারা।
জানা গেছে, সিনেমাটিতে হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ ব্যবহার করা হবে। ধারণা করা হচ্ছে গানটি গাইবেন শ্রীকান্ত আচার্য।
পরিচালক শুভেন্দু কুণ্ডুর বলেন, ‘শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে গ্রাম-গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। এমনটা এর আগে কখনো সিনেমায় হয়নি! বোলপুরের আশপাশে এবং কলকাতায় ‘আয় খুকু আয়’ সিনেমার দৃশ্যায়ন হবে। ’
সিনেমাটিতে বাবার চরিত্রেও অভিনয় করবেন বুম্বাদা। তবে তাকে দেখা যাবে দ্বৈত চরিত্র। পরিচালকের দাবি, চরিত্রের মতোই বুম্বাদাকে একেবারে অন্য পেশায় দেখা যাবে। এই পেশায় অভিনয় করতেও তাকে এর আগে কেউ দেখেননি।
এদিকে মিথিলা নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন। যেখানে মিথিলাকে দেখা যাবে বিদেশ ফেরত বাংলাদেশির চরিত্রে। সিনেমাটির কাজ এরইমধ্যে শেষ, রয়েছে মুক্তির অপেক্ষায়।
‘জলে জ্বলে তারা’ নামের আরও একটি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। সরকারি অনুদানে ইফফাত আরেফিন তন্বীর গল্পে এটি নির্মাণ করছেন অরুণ চৌধুরী। এতে মিথিলার নায়ক হচ্ছেন ছোট পর্দার অভিনেতা এফ এস নাঈম।
অন্যদিকে ‘আয় খুকু আয়’ ছাড়াও টলিউডের তিনটি সিনেমার কাজে ব্যস্ত এ অভিনেত্রী। মিথিলা কলকাতায় শেষ করেছেন ‘মায়া’ সিনেমার কাজ। হাতে রয়েছে রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘অ্যা রিভার ইন হ্যাভেন’ এবং অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন