editor

প্রকাশিত: 1:53 PM, November 14, 2021

এরদোগানের বাড়ির কাছ থেকে ইসরাইলি ‘গুপ্তচর’ আটক

এরদোগানের বাড়ির কাছ থেকে ইসরাইলি ‘গুপ্তচর’ আটক

অনলাইন ডেস্ক
গুপ্তচরবৃত্তির অভিযোগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বাড়ির ছবি তোলায় এক ইসরায়েলি দম্পতি ও এক তুরস্কের নাগরিককে আটক করা হয়েছে।

শুক্রবার ইস্তানবুলের কামলিকা টাওয়ার থেকে তারা এরদোগানের বাড়ির ছবি তোলেন। খবর ডেইলি সাবাহ ও টাইমস অব ইসরাইলের।

টাওয়ারের রেস্টুরেন্ট সেকশনের এক কর্মচারী ওই ইসরাইলিদের ছবি তুলতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। এর পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।

কারাগারে নেওয়ার আগে আটকদের জিজ্ঞাসাবাদ করেন ইস্তানবুলের প্রধান পাবলিক প্রসিকিউটর অফিসের কর্মকর্তারা।

কর্তৃপক্ষ জানান, তিন সন্দেহভাজনের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিদেশি গুপ্তচর আটক নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তুরস্কে।

অক্টোবরেও বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা। তাদের বিরুদ্ধে অন্য দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

এ অভিযানে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অপরাধে কমপক্ষে ১৫ ব্যক্তি আটক হন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দেশটির আইনানুযায়ী ১৫ থেকে ২০ বছরের জেল হতে পারে।

ক্রোয়েশিয়া, রোমানিয়া, কেনিয়া ও সুইজারল্যান্ডে মুখোমুখি বৈঠকের মাধ্যমে এই গুপ্তচররা মোসাদের ফিল্ড অফিসারদের তথ্য ও নথি সরবরাহ করেছিলেন। তুরস্কের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে গবেষণায় যুক্ত ছিল তারা। এসব তথ্য তারা মোসাদের কাছে পাঠাতো।

মোসাদের এ চক্র ছাড়াও কয়েকটি দেশের সঙ্গে যুক্ত গুপ্তচরদের আটক করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে ইরান, রাশিয়া, ইউক্রেন ও উজবেকিস্তানের নাগরিক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন