editor
প্রকাশিত: 2:39 PM, November 14, 2021
অনলাইন ডেস্ক
মুক্তির পর বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে অক্ষয় অভিনীত নতুন সিনেমা ‘সূর্যবংশী’। করোনা পরবর্তী সময়ে ভারতে প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার পর প্রথম কোনো সিনেমা এতো সাড়া ফেলেছে।
রোহিত শেঠি পরিচালিত পুলিশ অ্যাকশন সিনেমাটি পাঁচ নভেম্বর মুক্তি পায়। মুক্তির পর ‘সূর্যবংশী’ দেখতে দর্শকের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। হাউজফুল হচ্ছে পায় সবগুলো শো।
শুধু ভারতের ‘সূর্যবংশী’ সিনেমাটির আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এছাড়া বিশ্বের নানা দেশে সিনেমাটি আয় করেছে আরও ৫০ কোটি রুপি।
সিনেমাটি দিয়ে স্ক্রিনে ঝড় তুলেই চলেছে অক্ষয়-ক্যাটরিনা জুটি। ‘টিপ টিপ বরসা পানি’ গানে নায়িকার থেকে চোখ ফেরানো দায়। অন্যদিকে নজর কেড়েছেন অক্ষয়-রণবীর-অজয় একসঙ্গে।
করোনা পরিস্থিতিতে প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় বলিউডে একাধিক সিনেমার মুক্তি আটকে ছিল। মহারাষ্ট্র সরকার প্রেক্ষাগৃহ খোলার ঘোষণার পরই একে একে আটকে থাকা সিনেমাগুলো মুক্তির দিন ঘোষণা করেন পরিচালক থেকে প্রযোজক, অভিনেতা, অভিনেত্রীরা।
‘সূর্যবংশী’ সিনেমায় অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড প্রধানের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। সিনেমার চমক হিসেবে রাখা হয়েছে অজয় ও রণবীরকে।
ধর্ম প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, জাভেদ জাফরি, অভিমন্যু সিং, নীহারিকা রাইজাদা, বিবন ভাতেনা, সিকান্দার খের, নিতিন ধীরের মতো তারকারা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন