editor
প্রকাশিত: 6:23 PM, November 14, 2021
অনলাইন ডেস্ক
ওয়্যার্যাবল ডিভাইস কোম্পানি পাভলোক-এর প্রতিষ্ঠাতা ভারতীয় বংশোদ্ভূত ও প্রধান নির্বাহী কর্মকর্তা মানিশ শেঠী নিজের দায়িত্বের প্রতি এতটাই অবিচল ছিলেন যে, একদা তিনি একজন নারীকে নিয়োগ দিয়েছিলেন। তার কাজই হলো মানিশ শেঠী ফেসবুক ওপেন করলেই তাকে থাপড় দেয়া। মানিশ যতবার ফেসবুক খুলবেন, ততবারই তাকে থাপড় দেয়ার দায়িত্ব ছিল ওই নারীর। মানিশের এমন সিদ্ধান্তে অভিভূত মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
সে ২০১২ সালের কথা। তখন মানিশ শেঠী অনুধাবন করলেন যে, তার উৎপাদনশীলতা বাড়াতে হবে। বাজে কাজে সময় নষ্ট করা যাবে না। তিনি কোনো বাজে কাজে মনোনিবেশ করলে তা থেকে তাকে বিরত রাখার জন্য একজন কারো প্রয়োজন।
তাই তিনি ক্রেইগলিস্টে ঢুঁ মারলেন। সেখানে এমন একজনকে খুঁজলেন, মানিশ শেঠী কাজের সময় যখনই ফেসবুক খুলবেন, তখনই তিনি তাকে থাপড় মারবেন। মানিশ বলেন, ঠিক এই কাজের জন্য, অর্থাৎ আমি কাজের সময় ফেসবুক খুললেই আমাকে থাপড় মারার জন্য ক্রেইগলিস্ট থেকে একটি মেয়েকে ভাড়া করলাম।
এর ফল দেখা গেল বিস্ময়কর। পাভলক কোম্পানির এই প্রধান নির্বাহী কর্মকর্তা মানিশ ওই নারীকে প্রতি ঘন্টায় ৮ ডলার বেতনে কাজ দিলেন। তার নাম কারা। এ ছাড়া ওই নারীর পূর্ণ নাম প্রকাশ করেননি তিনি। এর ফলে ওই নারীর থাপড় খাওয়ার ভয়ে মানিশ শেঠীর উৎপাদনশীলতা বৃদ্ধি পেল শতকরা ৯৮ ভাগ।
কাজের সময় ফেসবুক খোলার কারণে মানিশকে থাপড় দিচ্ছেন কারা- এমন একটি ছবি সম্প্রতি টুইটারে প্রকাশ হয়েছে। আর তা পড়েছে ইলন মাস্কের চোখে।
তেসলা এবং স্পেস-এক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এই ছবি দেখে দুটি ফায়ার ইমোজি দিয়ে জবাব দিয়েছেন। কোনো কিছু চমৎকার অথবা প্রচণ্ড উৎসাহব্যাঞ্জক এটা বোঝাতে এই ইমোজি ব্যবহার করা হয়। এ নিয়ে ইলন মাস্কের টুইটে প্রায় ১০ জাজার লাইক পড়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন