editor
প্রকাশিত: 9:07 PM, November 14, 2021

মদন মোহন কলেজ ছাত্রদলের প্রতিবাদ সভা
মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মো. আরজানুজ্জামানের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মদন মোহন কলেজ ছাত্রদলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোক্তার আহমেদ মোক্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদুল করিমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ বলেন, সরকার দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের ষ্টিম রোলার চালাচ্ছে। তারই ধারবাহিকতায় নিরপরাধ, নিরীহ নেতাকর্মীদের উপর একের পর মিথ্যা মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। এরই ধারাবাহিকতায় মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও ইস্ট লন্ডন যুবদলের সহ-সভাপতি মো. আরজানুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করেছে। ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে আরজানুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল করিম জোনাক, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আকাব উদ্দীন পলাশ, জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল কবীর সোহেল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরান উদ্দিন অপু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আলী আব্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জাবেদ আহমেদ মুহিত, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন মিয়া তারেক, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক বিপুল হোসেন, যুবদল নেতা শেখ জুয়েল মিয়া, আরিফ আহমেদ, জুবায়ের হোসেন, ৯নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিশাদ বক্স লাহিন, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তাসনিম আহমেদ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, মাহমুদুল হাসান মাহমুদ, সহ দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ মাসরুর আহমেদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিব আহমেদ, মহানগর ছাত্রদলের সহ গণসংযোগ বিষয়ক সম্পাদক হারুনর রশিদ, সদস্য আজমীর হোসেন, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল খালিক, জিবরান আহমেদ, রায়হান আহমেদ, ছাত্রদল নেতা আবীর বক্স, সুমন আহমেদ, হাবীব আহমেদ নয়ন, ফয়সল আহমেদ, বেলাল আহমেদ, আলী হোসেন, সোহানুর রহমান সোহান, আমির হোসেন, সাহেদ আহমেদ, আব্দুর রহমান নাহিদ, ইউসুফ চৌধুরী, দিদার আহমেদ, মাহি আহমেদ, শাফি আহমেদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে