editor
প্রকাশিত: 9:14 PM, November 14, 2021

‘কলেজ শিক্ষার্থী রাহাত হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে’
অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ দক্ষিণ সুরমার সর্বস্তরের জনগণের আন্দোলনের ফসল, দক্ষিণ সুরমা সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাতকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। গতকাল (১৪ নভেম্বর) রোববার সংগঠনের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ সিলেট মহানগরিতে কিশোর গ্যাং-এর উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সহপাঠীর হাতে নির্মমভাবে নিহত রাহাতের ঘটনা প্রমাণ করে প্রকৃতিকন্যা সিলেটে কথিত কিশোর গ্যাং ক্রমশঃ বিস্তার লাভ করছে, যা প্রশাসনসহ সাধারণের জন্য স্বস্তির বিষয় হতে পারে না। নেতৃবৃন্দ কিশোর গ্যাং-এর উত্থানকে সমূলে উৎপাটন করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়ে বলেন, তা না হলে অদূর ভবিষ্যতে এর পরিণতি সিলেটবাসীর জন্য শুভ হবে না। তারা বলেন, আমরা সিলেট তথা সদর দক্ষিণ এলাকার শান্তিপূর্ণ সামাজিক সহ-অবস্থানে বিশ্বাসী। ঐতিহ্যের ধারাবাহিকতায় অভিন্ন চেতনা ও সংস্কৃতি লালনকারী জনগোষ্ঠীর সামাজিক বন্ধন রক্ষার্থে কোন অবস্থাতেই এর ব্যতয় ঘটানো সহ্য করা হবে না। তারা বলেন, নিষ্ঠুর হত্যাকান্ডের শিকার রাহাতের পিতা-মাতার মতো আমরা আর কোন বাবা-মা’র কোল খালি দেখতে চাই না।
বিবৃতিতে নেতৃবৃন্দ রাহাত হত্যাকান্ডের তদন্তভার পুলিশের সিআইডি’র কাছে হস্তান্তরে সন্তোষ প্রকাশ করেন। নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তের মাধ্যমে রাহাত হত্যার ঘৃণ্য ষড়যন্ত্র ও ন্যাক্কারজনক হত্যাকান্ডে জড়িতদের মধ্যে থেকে এখনও যারা গ্রেফতার হয়নি, তাদের দ্রুত গ্রেফতার এবং ন্যায়বিচার নিশ্চিত করে দূর্বৃত্তদের কঠোর শাস্তি প্রদানের জোর দাবি জানান।
‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট-এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির পক্ষে বিবৃতি দিয়েছেন আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া, আলহাজ্ব সৈয়দ মকবুল হোসেন মাখন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, আলহাজ্ব গোলাম হাফিজ লোহিত, আলহাজ্ব আব্দুল মতিন, নুরুল ইসলাম আলম, চঞ্চল মাহমুদ ফুলর, মোহাম্মদ আজম খান, হাজী জয়নাল আহমদ, খন্দকার মহসিন কামরান, গোলাম হাদী ছয়ফুল, আলহাজ্ব আব্দুল আহাদ, আবদুল মালেক তালুকদার, আলহাজ্ব ফরিদুর রহমান, সাহাদ উদ্দিন দুলাল, জাহাঙ্গীর খান, অধ্যাপক জিল্লুর রহমান শোয়েব, শেখ লায়েক মিয়া, দিলওয়ার হোসেন রানা, ছয়েফ খান, আলহাজ্ব গোলজার আহমদ, চম্পক সরকার, নজরুল হোসেন, নুরুল ইসলাম সুমন, লাহিন আহমদ রুয়েল, আব্দুল গফফার, মোহাম্মদ হোসেন মিনহাজ, সাবিহা মাহমুদ লীনা, অরিন্দম দাস হাবলু ও আব্দুল বাছিত।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে