editor
প্রকাশিত: 9:17 PM, November 14, 2021

আওয়ামী দুঃশাসনে নিষ্পেষিত জাতি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে : কামরুল হুদা জায়গীরদার
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, দেশে এক বিভিষিকাময় পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে হত্যা করে দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে শাসনের পরিবর্তে মানুষকে শোষণ করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষের অবস্থা এখন চরমে। এরমধ্যে জ¦ালানী তেল ও এলপি গ্যাসের দাম বাড়িয়ে জনদুর্ভোগ বৃদ্ধি করা হয়েছে। পরিবহনের ভাড়া বৃদ্ধি করে নিরীহ জনসাধারণের পকেট কাটার ব্যবস্থা করা হয়েছে। এভাবে কোন দেশ চলতে পারেনা। আওয়ামী দুঃশাসন নিষ্পেষিত জাতি থেকে মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জাতিকে মুক্ত করতে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি লড়ে যাচ্ছে। দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠায় তৃনমূল বিএনপিকে সুসংগঠিত করতে কাউন্সিলের উদ্যোগ নেয়া হয়েছে। ঐক্যবদ্ধভাবে কাউন্সিল সফল করতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি রোববার বিকেলে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ৪নং কুচাই ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির হাজী ইউনুছ মিয়ার সভাপতিত্বে, বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোঃ তফাজ্জুল হোসেন।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে বজলুর রহমান ফয়েজকে সভাপতি ও জমির উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক ও আছাদ মিয়া রুকনকে সাংগঠনিক সম্পাদক করে কুচাই ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা আশরাফ উদ্দিন আলীম।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুল, হাজী নামর আলী, আব্দুল লতিফ খান, জিল্লুর রহমান সুয়েব, শাহ মাহমুদ আলী, মনিরুল ইসলাম তুরণ, শামীম সিদ্দিকী, ইসলাম উদ্দিন, আলী আহমদ সাজাই, মোফাজ্জল হোসেন পিরু, আফতাব উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, মকসুদুল করিম নুহেল, বিএনপি নেতা সুমন আহমদ শিকদার, ছাত্রদল নেতা মকসুদুল করিম মকসুদ, আবু বকর সিদ্দিক, সজীব আহমদ, বিএনপি নেতা আলী আহমদ, গিয়াস উদ্দিন, জামাল আহমদ, শামীম চৌধুরী, আব্দুর রহমান, নাজমুল হক, কামাল উদ্দিন, সেলিম আহমদ, আব্দুর রাজ্জাক, সাজ্জাদুর রহমান, সাইফ আহমদ, মাসুদ আহমদ, হুসেন আহমদ ও বাবর আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন