editor
প্রকাশিত: 11:32 PM, November 15, 2021
অনলাইন ডেস্ক
পর্দার বাইরে চিত্রনায়িকা পূর্ণিমা হানিফ দিলারা সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয়। তার পেজে রয়েছে প্রায় ১ কোটি ফলোয়ার!
নিজের পেজে নিয়মিতই নানা আপডেট দিয়ে থাকেন পূর্ণিমা।
প্রকাশ করেন নতুন নতুন ছবিও। সেই ধারাবাহিকতায় সোমবার (১৫ নভেম্বর) নতুন তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি।
ক্যাপশনে পূর্ণিমা লেখেন, ‘আমি তোর ছায়া হবো কিছুটা বেহায়া হবো
চেয়ে নেবো চেনা আবদার…!’
রোমান্টিক এই ছবি ও ক্যাপশন দেখে কমেন্ট করা থেকে নিজেকে সামলাতে পারেননি চিত্রনায়ক ওমর সানী। প্রশংসা করে তিনি লিখে ফেলেন ‘ওয়াও’। মুহূর্তে মধ্যেই এই লেখার বিপরীতে সেখানে পাল্টা মন্তব্য করা শুরু করে দেন নেটিজেনরা।
কয়েকজন নেটিজেন সেখানে ‘মৌসুমী’কে উদ্দেশ্য করে লেখেন, মৌসুমী আপা আসুন। ‘মৌসুমি আপু দেখেন ওমর সানী ভাই কী লিখেছেন। ’ যদিও পুরো বিষয়টি সবাই মজার চলেই লিখেছেন।
পূর্ণিমার এই ছবি কয়েক ঘণ্টায় এক লাখ তেইশ হাজার রিয়্যাকশন পেয়েছে। মন্তব্য পড়েছে ১৭ হাজারেরও বেশি।
এদিকে এর আগে শাকিব খানের পোস্টে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন ওমর সানী। শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি সাদাকালো ছবি পোস্ট করে ইংরেজিতে ক্যাপশন লেখেন।
সেই পোস্টে ওমর সানী মন্তব্য করেন, ‘লেখা তো তোর না, কে লিখেছে? ভাই ভালো থাকিস। ’
এদিকে, অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও প্রশংসিত পূর্ণিমা। এর আগে অবশ্য তার উপস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ওমর সানী। ২০১৮ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে অভিনেতা মিশা সওদাগরকে ধর্ষণের দৃশ্য নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক পূর্ণিমা। এরপর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
অবশ্য চলতি বছর ঈদ উপলক্ষে একটি টেলিভিশনের সেলিব্রিটি শো ‘পূর্ণিমার আলো’তে অতিথি ছিলেন ওমর সানী। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমী। এতে তাদের জমিয়ে আড্ডা দেওয়া দেখতে পান দর্শক।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন