editor
প্রকাশিত: 1:24 PM, November 16, 2021
অনলাইন ডেস্ক
টিভি পর্দা থেকে উঠে আসা অর্চিতা স্পর্শিয়ার এখন ধ্যান-জ্ঞান সবকিছুই চলচ্চিত্র নিয়ে। অনেক আগে থেকে ছোট পর্দার কাজে নেই তিনি। এখন পুরোপুরি ব্যস্ত সিনেমা নিয়েই। সেই ধারাবাহিকতায় তিনি বর্তমানে মুক্তিযুদ্ধভিত্তিক একটা সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। জেডএইচ মিন্টু পরিচালিত সিনেমাটির নাম ‘ক্ষমা নেই’। সরকারি অনুদানে নির্মিত হচ্ছে এ সিনেমা। স্পর্শিয়া বলেন, ছবিতে আমার চরিত্রটি বেশ শক্ত। ১৯৭১ সালে মেয়েটি মফস্বলের একটি কলেজে পড়ে।
যুদ্ধের সময় তার জীবনের এক ধরনের সংগ্রাম দেখানো হবে ছবিতে। পুরো নভেম্বরজুড়ে টানা এই সিনেমার কাজেই ব্যস্ত থাকবো। বিভিন্ন লোকশেনে ছবিটির কাজ হবে। এখন অবধি যতটুকু কাজ করেছি বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। আশা করি, সুন্দর একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারবো। সিনেমাটিতে স্পর্শিয়ার বিপরীতে আছেন থিয়েটার থেকে আসা তরুণ অভিনেতা। এছাড়া আরও রয়েছেন দিলারা জামান, ফালগুনী হামিদ, ফেরদৌস, ঝুনা চৌধুরী, মিনুর মতো গুণী শিল্পীরা। এদিকে, আগস্টের শেষদিকে এইচ আর হাবিবের দু’টি সিনেমায় একসঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন স্পর্শিয়া। সিনেমা দু’টি হলো ‘রক্ত ময়ূর’ ও ‘জলকিরণ’। নতুন বছরের শুরুর দিকে দুটি সিনেমার শুটিংই পরপর শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান এই অভিনেত্রী।
এছাড়া এর আগে চিত্রনায়িকা রোজিনার পরিচালনায় সিনেমা ‘ফিরে দেখা’র শুটিং-ডাবিং সব শেষ করেছেন স্পর্শিয়া। এটিও সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা। নতুন কয়েকটি সিনেমা নিয়েও কথা চলছে স্পর্শিয়ার সঙ্গে। শিগগরিই সেসব খবরও দিতে পারবেন বলেও জানান তিনি। স্পর্শিয়া বলেন, বেশ কয়েকটি ছবিতে কাজের কথা চলছে। চিত্রনাট্য পড়ছি। চরিত্র বোঝার চেষ্টা করছি। সবকিছু মিলিয়ে ভালো মনে হলে সেগুলোর কাজ করবো। তবে গতানুগতিক চরিত্রে কাজ করার আগ্রহ নেই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন