editor
প্রকাশিত: 1:50 PM, November 16, 2021
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলের ২০ তলা থেকে লাফিয়ে পড়ে ঢাকার এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
মারা যাওয়া ওই যুবকের নাম আরিফ কবির (২৪)। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার তাজমহল রোডের বাসিন্দা এনামুল কবিরের ছেলে।
পুলিশ জানিয়েছে, আরিফ ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন। সেখান থেকে চট্টগ্রামে আসেন। সোমবার রাতে তিনি রেডিসন ব্লু হোটেলে খাবার খেতে যান। একপর্যায়ে হোটেলের ২০ তলা থেকে লাফ দেন। লাফ দিয়ে তিনি ৬ তলায় পড়েন।
পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার এসআই শিমুল চন্দ্র দাস বলেন, গতকাল রাত ৯টায় বিল পরিশোধ না করে ওই যুবক অস্বাভাবিক আচরণ করেন বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। পরে তিনি ২০ তলা থেকে লাফ দেন। এরপর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ওই যুবক কী কারণে হোটেলের ২০ তলা থেকে লাফ দিয়েছেন, তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য ওই যুবকের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী