editor
প্রকাশিত: 2:00 PM, November 16, 2021
অনলাইন ডেস্ক
নন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নামে পরিচিতি পেয়েছে একটি বাজার। মানুষ যেটাকে নাম দিয়েছেন ‘কাঞ্চন বাজার’।
১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর পাবনার পাড় ঘোড়াদহতে তার নামেই একটি উচ্চবিদ্যালয় স্থাপন করেন ইলিয়াস কাঞ্চন। বর্তমানে এই বিদ্যালয়টিকে ঘিরে একটি বাজারেরও সৃষ্টি হয়েছে। আর স্থানীয়রা এই বাজারেরই নাম দিয়েছেন ‘কাঞ্চন বাজার’।
বিষয়টি নিয়ে আবেগাপ্লুত কণ্ঠে ইলিয়াস কাঞ্চন বলেন, জাহানারার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেছি। এখন এটিকে কলেজে রূপান্তর করতেও চেষ্টা করছি। স্কুলটিকে ঘিরে যে বাজারের সৃষ্টি হয়েছে, এটিকে আমার নামে ভালোবেসেই রেখেছেন স্থানীয়রা। মানুষের এই ভালোবাসাতেই বাকি জীবন কাটিয়ে দিতে চাই।
১৯৯৩ সালে ২২ অক্টোবর নিজ হাতে বিস্কুট বানিয়ে দুই সন্তানকে নিয়ে বান্দরবানে স্বামীর শুটিং সেটে যাওয়ার পথে চট্টগ্রামের পটিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের ধাক্কায় মারা যান জাহানারা কাঞ্চন।
স্ত্রীকে হারানোর পর ইলিয়াস কাঞ্চনের মনস্তত্বে বেশ পরিবর্তন আসে। এফডিসির লাইট-ক্যামেরা আর অ্যাকশনের চিরচেনা রঙিন ভুবনকে পাশে রেখে রাজপথে নেমে নিরাপদ সড়কের আন্দোলন শুরু করেন তিনি। প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই নামের একটি প্রতিষ্ঠান।
বড় পর্দায় ইলিয়াস কাঞ্চনকে এখন আর নিয়মিত দেখা যায় না। দীর্ঘদিন পর সম্প্রতি চিত্রনায়িকা রোজিনা পরিচালিত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। কয়েকদিন আগে একটি নাটকেও দেখা গেছে ‘বেদের মেয়ে জোসনা’র নায়ককে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন