editor
প্রকাশিত: 5:41 PM, November 16, 2021
অনলাইন ডেস্ক
বলিউডে অভিষেক ঘটলো মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার। তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘রোহিঙ্গা’ মুক্তি পেয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) অ্যাপেল টিভিতে সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা।
বলিউডের ‘কমান্ডো’ ও ‘দঙ্গল’ সিনেমার সহকারী পরিচালক হায়দার খান সিনেমাটি পরিচালনা করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ তথা ভুটানের চিত্রনায়ক স্যাঙ্গে। বলিউড অভিনেতা সালমান খানের সিনেমা ‘রাধে’-তে প্রধান ভিলেনের চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া ‘রোহিঙ্গা’র বেশিরভাগ শিল্পী ও কুশলীই বলিউডের।
সিনেমাটি প্রসঙ্গে মিথিলা বলেন, ‘সিনেমাটি খুবই ইমোশনাল। গল্পটা ভীষণ ভালো। সত্য ঘটনা থেকে নেওয়া গল্প। একজন বাংলাদেশি অভিনেত্রী হিসেবে প্রথম বলিউডে কাজ করেছি। অবশ্যই আমি বলব যে সবাই সিনেমাটি দেখুক, দেখে তাদের কেমন লাগল, ভালো-মন্দ যেটাই হোক, সেটা নিয়েই কথা বলুক। ’
রোহিঙ্গা ও হিন্দি- দুই ভাষাতে কাজ হয়েছে সিনেমাটির। এজন্য রোহিঙ্গা ভাষাও রপ্ত করতে হয়েছে এই অভিনেত্রীকে।
থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে মানালি ও ত্রিপুরাসহ ভারতের বেশ কয়েকটি স্থানে ‘রোহিঙ্গা’র শুটিং হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন