editor
প্রকাশিত: 9:30 PM, November 16, 2021

নৌকার বিরুদ্ধে মাঠে নেমেছেন উপজেলা ও পৌর আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদক
নবীগঞ্জ থেকে
নবীগঞ্জ উপজেলার ১৩ টির মধ্যে ৮ টি ইউনিয়নে নৌকার বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগের দায়িত্বশীল নেতাদের নৌকা বিরোধী প্রচার প্রচারণায় কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। নানা সমালোচনায় নাম আসছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। স্থানীয় আওয়ামীলীগের দায়িত্বশীল এসব নেতারা অবস্থান নিয়েছেন নৌকার বিপক্ষে।
তারা নৌকার বিদ্রোহী প্রার্থীদের জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ৩ ধাপে নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে এবার দলীয়ভাবে মাঠে বিএনপি না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছেন বিএনপির একাধিক নেতাকর্মী। উপজেলা ও পৌর বিএনপির দায়িত্বশীল নেতাদের নিয়ে প্রচার প্রচারণায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তারা।
এদিকে ক্ষমতাসীন আওয়ামীলীগে লেগেছে চরম দ্বন্দ্ব। নৌকার বিরুদ্ধে প্রচার প্রচারণায় নেমে পড়েছেন বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা এবং ইউপি আওয়ামীলীগের সদস্য জাবেদুল আলম সাজুর পক্ষে সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। এতে করে নৌকার বিদ্রোহী প্রার্থীর সংখ্যা মোট দাড়ালো ১১ জন।
নৌকার বিদ্রোহী প্রার্থীরা হলেন, পূর্ব বড়ভাকৈর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য মেহের আলী মালদার, আওয়ামীলীগ নেতা খালেদ মোশারফ, ইনাতগঞ্জ যুবলীগের বহিস্কৃত সদস্য নোমান হোসেন, আওয়ামীলীগ নেতা ছায়েদুল হক, কুর্শী কৃষকলীগ সদস্য লন্ডন প্রবাসী আব্দুল মুকিত, করগাঁও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সদর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর আপন ছোট ভাই বর্তমান চেয়ারম্যান জাবেদুল আলম সাজু, বাউসা ইউনিয়নে জুনেদ হোসেন চৌধুরী, গজনাইপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, কালিয়ারভাঙ্গা ইউপি সভাপতি ইমদাদুল হক।
এই ১১ জন প্রার্থী নৌকার গলার কাটা হয়ে দাড়িয়েছেন বলে মন্তব্য করছেন দলীয় নেতাকর্মীরা। এনিয়ে চরম হতাশা আর উৎকন্ঠা দেখা দিয়েছে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে। এতে করে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের জন্য নৌকার ভরাডুবি দেখছেন সচেতন মহল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন