editor
প্রকাশিত: 11:15 PM, November 16, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের আদালতে বিচারাধীন ডিবির ওসি মানিকুল ইসলামের বিরুদ্ধে করা মামলায় দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি দিয়েছেন মামলার বাদীপক্ষ। সিলেটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিল করেন দায়িত্বপ্রাপ্ত ওসমানীনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম।
অভিযুক্তকে রক্ষা করতে একপেশে প্রতিবেদন দাখিল করা হয়- এমন দাবি করে বাদীপক্ষের আইনজীবী দাখিলকৃত প্রতিবেদনের ওপর নারাজি দিয়ে পুনঃতদন্তের আবেদন করেন। আদালত এ আবেদন গ্রহণ করলেও শুনানি হয়নি। সিলেট বারের একজন আইনজীবী মারা যাওয়ায় সংক্ষিপ্ত সময় বিচারকাজ চলে। পরবর্তীতে আদালত শুনানির তারিখ নির্ধারণ করবেন বলে জানান বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোশাহিদ আলী।
তিনি জানান, চলতি বছরের ২০ জুন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা জজ মো. মুহিতুল হক এনাম চৌধুরীর আদালতে মামলাটি আমলে নিয়ে ৭ কার্যদিবসের মধ্যে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ওসমানীনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে নির্দেশ দেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একাধিকবার আদালতে সময় চেয়ে দীর্ঘ প্রায় ৫ মাস পর অভিযুক্তকে রক্ষা করে একপেশে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যার ওপর মামলার বাদী নারাজি দিয়েছেন এবং পুনঃতদন্তের আবেদন করেছেন।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলা ডিবির সাবেক ওসি মানিকের বিরুদ্ধে চলতি বছরের ২০ মার্চ সিলেটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন ওসমানীনগরের এক তরুণী।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, হবিগঞ্জে কর্মরত থাকাকালীন অভিযুক্ত মানিক ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা এলাকায় বডি ম্যাসেজ করতে তাহলিল ফিজিওথেরাপি সেন্টারে প্রায়ই যেতেন। সেখানে পরিচয় হয় ফিজিওথেরাপিস্টের সহকারী এক তরুণীর সঙ্গে।
মানিক ওই তরুণীকে বিভিন্ন সময় অসামাজিক কাজের প্রস্তাব দিতেন। মানিক তরুণীকে অশোভন ইঙ্গিত, অনৈতিক প্রস্তাব দিয়ে জীবন দুর্বিষহ করে তোলেন। পরে ১৫ জানুয়ারি রাত ৯টায় পরিকল্পিতভাবে থেরাপি রুমে প্রবেশ করে তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন।
আদালত থেকে তদন্তের দায়িত্বপ্রাপ্ত ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমা বেগম নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দেননি। বাদীর অভিযোগ একাধিকবার আদালতে সময় চেয়ে সময়ক্ষেপণ করেছেন।
সংশ্লিষ্ট কাগজপত্র আদালত থেকে বিলম্বে পাওয়ায় সময় নিয়েছেন বলে তদন্তকারী কর্মকর্তা দাবি করেন। তবে একাধিকবার বাদীকে অফিসে ডেকে নিয়ে অভিযোগ প্রত্যাহারের জন্য তদন্তকারী কর্মকর্তা চাপ দিয়েছেন বলে অভিযোগ করেন বাদী।
এ ব্যাপারে জানার জন্য তদন্তকারী কর্মকর্তাকে কল করলে তিনি রিসিভ করেননি।
এছাড়াও ওই তরুণী ঘটনার প্রতিকার চেয়ে পুলিশের আইজির কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ হেডকোয়ার্টার। ইতোমধ্যে তরুণীর বিভিন্ন অভিযোগের বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল সিলেটে গিয়ে ভুক্তভোগী তরুণীর সাক্ষ্য-প্রমাণাদি গ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্যাতনের শিকার তরুণী।
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই