editor
প্রকাশিত: 2:22 PM, November 17, 2021
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৪৪ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে। পদগুলোতে নিয়োগ পেতে আবেদন করেছেন ১ হাজার ৭৬০ তরুণ-তরুণী।
আবেদনকারীদের শারীরিক মাপ ও তাদের কাগজপত্র যাচাই করছে জেলা পুলিশ।
হবিগঞ্জ পুলিশ লাইন্সে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পুলিশ। এই পদে হবিগঞ্জে ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩৭ জন পুরুষ ও ৭ জন নারী। পদগুলোতে নিয়োগ পেতে আবেদন করেন ১ হাজার ৪৮০ জন তরুণ ও ২৮০ জন তরুণী। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে যারা উত্তীর্ণ হবেন বুধবার তাদের তালিকা প্রকাশ করা হবে।
এরপর ১৯ নভেম্বর লিখিত পরীক্ষা, ২৬ নভেম্বর মৌখিক পরীক্ষা ও পরে স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন ধাপ শেষে নিয়োগ চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উপজেলাগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে মানুষকে সচেতন করা হয়েছে—কেউ যাতে প্রতারকের ফাঁদে পা না দেন।
এছাড়া সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। কোন তদবীর গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন অথবা যেকোনোভাবে প্রতারণার সঙ্গে কেউ জড়িত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সদস্যদেরকেও এসব বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন