editor
প্রকাশিত: 3:37 PM, November 17, 2021
অনলাইন ডেস্ক
ব্যক্তিগত জীবন নিয়ে অনেক তো লুকোচুরি খেললেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান! তবে এখন পুরোদমে কাজে নেমে পড়েছেন তিনি। ক্যামেরার সামনে ও পেছনে- দুই জায়গাতেই ব্যস্ততায় কাটছে তার সময়।
অভিনেত্রীর বাইরে নুসরাতের আরেক পরিচয় তিনি পশ্চিমবঙ্গের বসিরহাটের সংসদ সদস্য। তাই তাকে নিজের নির্বাচনী এলাকায় প্রায়ই যেতে দেখা যায়।
করোনা পরিস্থিতি কাটিয়ে পশ্চিমবঙ্গে বুধবার (১৭ নভেম্বর) খোলা হয়েছে স্কুল-কলেজ। আর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথমদিনই অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত হাজির হয়েছেন বসিরহাট স্কুল ও বসিরহাট কলেজে।
দীর্ঘ ২০ মাস পর কলেজ খোলার প্রথম দিনে এই তারকা-নেত্রীকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বসিরহাট কলেজের শিক্ষার্থীরা। তাৎপর্যভাবে দিনটি ছিল বসিরহাট কলেজের ৭৫তম জন্মদিন। তই সেই উপলক্ষে কলেজে কেক কেটে দিনটি উদযাপন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি নুসরাত জাহান।
এই তারকা নিজের হাতে কেক খাইয়ে দেন শিক্ষার্থীদের। এছাড়া সবার পড়াশোনার খোঁজ নেন।
এদিকে সম্প্রতি নুসরাত একটি কলকাতার বেসরকারি এফএম রেডিওর এক অনুষ্ঠানের সঞ্চালক হয়েছেন। অনুষ্ঠানের নাম ‘ইশক উইথ নুসরাত’। মোট ৬টি পর্বে ভাগ করা হয়েছে এই অনুষ্ঠানের কথোপকথনগুলি।
নুসরাত আড্ডায় মাতবেন পাঁচ জন অতিথির সঙ্গে। মজার ব্যাপার হচ্ছে, অনুষ্ঠানের ছয় নাম্বার পর্বে নুসরাত থাকবেন একা। কথা বলবেন শুধুমাত্র তার অনুরাগীদের সঙ্গে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন