editor
প্রকাশিত: 3:55 PM, November 17, 2021
অনলাইন ডেস্ক
রাশিয়ার মধ্যস্থতায় পূর্ব সীমান্তে যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘোষণা দিয়েছে আর্মেনিয়া। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা থেকে সীমান্তে নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
আর্মেনিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত সংঘাত বন্ধ করার জন্য রাশিয়া যে আহ্বান জানিয়েছে বাকু ও ইয়েরেভান তা মেনে নিয়েছে। গতকালের সংঘর্ষে আর্মেনিয়ার ১৫ সেনা নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। খবর সিএনএনের।
এর কয়েক ঘণ্টা পর মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পরে আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তের পূর্বাঞ্চলে সংঘাত বন্ধ রয়েছে এবং সেখানকার পরিস্থিতি তুলনামূলক শান্ত।
সীমান্তে শান্তি ফেরাতে এরই মধ্যে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ানের সঙ্গে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবারও যাতে সংঘর্ষের ঘটনা না ঘটে, এ জন্য দুই দেশের সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার আবারও সংঘাত ছড়িয়ে পড়ে আজারবাইজান-আর্মেনিয়ার কারাকিলিস সীমান্তে। এতে বেশ কয়েকজন আর্মেনিয়ান সেনা নিহত ও কয়েকজন বন্দি হয়েছেন আজারবাইজানের সেনাদের হাতে।
পরে রাশিয়ার মধ্যস্থতায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা থেকে সীমান্তে নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন