editor
প্রকাশিত: 5:03 PM, November 17, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
সিরিয়াল জটিলতা নিয়ে শ্রীমঙ্গল- কমলগঞ্জ রুটের সিএনজি অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কমলগঞ্জের ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটি। বুধবার দুপুরে ভানুগাছ চৌমুহনী চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজির গ্রুপ কমিটির সভাপতি বেলাল মিয়া, সাধারন সম্পাদক সেলিম মিয়া, শমসেরনগর গ্রুপ কমিটির সভাপতি আয়ুব আলী, সাধারন সম্পাদক সজ্জাত আলী, যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম। এছাড়া বিভিন্ন গ্রুপের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, অবিলম্বে তাদের দাবি-দাওয়া না মানলে শ্রীমঙ্গলের সাথে ভানুগাছ সিএনজি চালকদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। তারা বলেন, এর আগেও সিরিয়াল জটিলতা নিয়ে মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে একাধিকবার সালিশ বৈঠক হয়। পূর্বেত সালিশ বৈঠকে আমাদের দাবী দাওয়া মেনে বিচারকরা রায় দিলেও তারা তা মানতে নারাজ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে সিরিয়াল জটিলতা নিয়ে কমলগঞ্জ- শ্রীমঙ্গল রুটের ফুলবাড়ি চা বাগান গেইট সংলগ্ন এলাকায় ভানুগাছ বাজার চৌমুহনী সিএনজি গ্রুপ শ্রমিকদের সাথে শ্রীমঙ্গল সিএনজি শ্রমিকদের সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের ১৭ জন আহত হন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে