editor
প্রকাশিত: 6:17 PM, November 17, 2021
অনলাইন ডেস্ক
বছরের শেষটা অবশেষে ঐশীর’ই হতে চলেছে। চলচ্চিত্রের এই মহামন্দার যেখানে অনেকের সারাবছরে একটিও ছবি মুক্তি পায়নি, সেখানে তার একই মাসে দুটি ছবির কেন্দ্রীয় চরিত্রে।
মিস ওয়ার্ল্ড খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশীর প্রথম সিনেমা ‘মিশন এক্সট্রিম’। সিনেমাটি অবশ্য অনেক আগেই রিলিজ হবার কথা ছিল। কিন্তু করোনাসহ নানান প্রতিবন্ধকতায় ছবিটি মুক্তির তারিখ পিছিয়েছে বা
জান্নাতুল ফেরদৌস ঐশীর
রবার। এ বিষয়ে ঐশী বলেন, অনেকেই অনেক কথা বলেছে। বারবার একই প্রশ্ন। তাই ভয়ে অনেকের সঙ্গে কথা বলিনি।
তিনি আরও বলেন, অনেকেই জানতে চেয়েছে, আপনার ছবির রিলিজ কেনো পায় না? তাই খুব মন খারাপ হতো। এমনিতেই এটা আমার প্রথম ছবি, তার ওপরে এত বড় বাজেটের ছবি। তবে ধৈর্যের ফল যে মিষ্টি হয়, সেটিই প্রমাণিত হলো। আমার কাছে খুবই ভাল লাগছে এখন। তবে সামনে যে কঠিন পরীক্ষা তা বুঝতে পারছি।
ঐশী দুটি ছবিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, মিশন এক্সট্রিম এত বড় ক্যানভাস, আর এত বাজেটের ছবি। এই ছবির প্রেশারটা ছিল অনেক। আমাকে শুভ ভাই প্রায়ই বলতো, তুই শুরুতেই এত বড় ছবির প্রেশার নিয়েছিস। তাই তোর অন্য ছবি করতে কোনো কষ্ট হবে না। আমি কোনো ছবিকেই খাটো করে দেখছিনা। আর মীর সাব্বির ভাইয়ের নির্মাণ ও সেটে তার এত আন্তরিকতা পেয়েছি যা সারাজীবন মনে থাকবে।
একসঙ্গে দুটি ছবি মুক্তির ক্ষেত্রে ছবির প্রচারণায় কেমন কাজ করছেন জানতে চাইলে ঐশী বলেন, আমার তো মনে হচ্ছে বছরের শেষটা বিভিন্ন জায়গায় ছবির ক্যাম্পেইন করতেই চলে যাবে। সেই প্রস্তুতিই নিচ্ছি। তবে দুটি দুই ধারার ছবি একই মাসে রিলিজ হওয়াতে দর্শকেরা আমার পরিশ্রম, অভিনয়ের ব্যাপারে একটা ধারণা পাবে। যদিও প্রথম ছবি। তাই এ নিয়ে তাদের একটা ক্ষমা-সুন্দর ভালবাসা পাবো বলে আমার বিশ্বাস।
মিশন এক্সট্রিমের চিত্রনাট্য, নির্মাণভাবনা সানী সানোয়ারের। অন্যদিকে ডিসেম্বরের শেষে মুক্তি প্রতীক্ষিত ছবি হলো ‘রাত জাগা ফুল। এই ছবিটি নির্মাণ করেছেন মীর সাব্বির।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন