editor
প্রকাশিত: 6:46 PM, November 17, 2021
দ্রব্যমূল্যের আকাশছোঁয়া উর্দ্ধগতি রোধে সরকারি মদদপুষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে গণ-প্রতিরোধ গড়ে তুলতে নগরীতে লিফলেট বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি।
আজ বুধবার (১৭ নভেম্বর) সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে সাধারণ মানুষ কর্মসূচিতে একাত্মতা পোষণ করে। কর্মসূচি শেষে মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মিফতা সিদ্দিকীর সঞ্চালনায় আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনজীবন আজ বিপর্যস্হ। বিএনপি জনমানুষের দল। দারিদ্র্যের কষাঘাতে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আমাদের গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের মদদপুষ্ট বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার বিকল্প নেই।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাবেক এমপি শাম্মি আক্তার, যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, বাবু সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, নজীবুর রহমান নজীব, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, আহবায়ক কমিটির সদস্য বাবু নিহার রন্জন দে, এডভোকেট আতিকুর রহমান সাবু, মুর্শেদ আহমদ মুকুল, আক্তার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, শামীম মজুমদার, মাহবুব চৌধুরী, সৈয়দ শাফেক মাহবুব, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মীর্জা সম্রাট, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর বিএনপি নেতা মোঃ আসাদুল হক আসাদ, কলচেস্টার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত জামি, মহানগর ছাত্রদলের সহ- সভাপতি আব্দুল হাসিব, জেলা ছাত্রদলের সহ- সভাপতি মাসরুর রাসেলসহ মহানগরের ২৭ টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিজ্ঞপ্তি
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই