editor

প্রকাশিত: 2:59 PM, November 18, 2021

ওমরাহে যাচ্ছেন মেয়র দলবল নিয়ে আরিফ!

ওমরাহে যাচ্ছেন মেয়র দলবল নিয়ে আরিফ!

নিজস্ব প্রতিবেদক
বুকিং দেয়ার পাশাপাশি সব প্রস্তুতি সম্পন্ন। ওমরাহ হজ্জ করতে এবার তাদের বিমানে উড়ার পালা। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবার সদলবলে ওমরাহ হজ্জে যাচ্ছেন। তার সঙ্গী হিসেবে স্ত্রী শামা হকসহ সিসিকের একাধিক কর্মকর্তা। ইতোমধ্যে মেয়র আরিফসহ সিসিকের কর্মকর্তারা অনেকের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছেন বলে সিসিক সূত্র জানায়। সিসিকের না তাদের নিজস্ব টাকায় ওমরাহ হজ্জে যাচ্ছেন এ নিয়ে সিলেটে আলোচনা-সমালোচনা চলছে।

 

তবে সিসিকের একটি সূত্র জানায়, সিসিকের টাকায় ওমরাহ হজ্জে সদলবলে যাচ্ছেন মেয়র আরিফ। বিশেষ প্যাকেজে ওমরাহ হজ্জে মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিসিকের কর্মকর্তা সিলেটের পূর্ব দরগাহ গেইটের একটি ট্রাভেলসের মাধ্যমে ওমরাহ হজ্জে যাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

সূত্র জানায়, ১৯ নভেম্বর সিলেট থেকে বিমানের একটি ফ্লাইটে করে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ ১২জন কর্মকর্তা-কর্মচারী ওমরাহ হজ্জে যাচ্ছেন। প্যাকেজ মূল্য জনপ্রতি ১ লাখ ৭০ হাজার টাকা। আগামী ২৯ নভেম্বর ওমরাহ হজ্জ শেষে তাদের সিলেট ফেরার কথা রয়েছে। মেয়র আরিফের সাথে ওমরাহ হজ্জে যাচ্ছেন স্ত্রী শামা হক, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তার স্ত্রী সালেহা বেগম বকুল, সিসিকের প্রশাসনিক ও পরিচ্ছন্ন কর্মকর্তা হানিফুর রহমান, মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী সোহেল আহমদ, সিসিকের যান্ত্রিক শাখার কর্মকর্তা তানভির আহমেদ তানিম, মেয়রের শালা জুনায়েদ আহমদ ও খামার বাড়ির দায়িত্বে থাকা শুকুর মিয়া। এছাড়াও তাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন- নূর উদ্দিন, জাবেরুল ইসলাম ও কুমারপাড়া জামেয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেদোয়ান আহমদ।

 

মেয়র আরিফসহ সিসিকের একাধিক কর্মকর্তা স্ত্রীসহ ওমরাহ হজ্জে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আল মারওয়া ট্রাভেলসের পরিচালক নূর উদ্দিন। তিনি জানান, আগামী ১৯ নভেম্বর সিলেট থেকে বিশেষ প্যাকেজে করে ১২জন ওমরাহ হজ্জে যাচ্ছেন। মেয়রের স্ত্রী, সিসিকের প্রধান প্রকৌশলী ও তার স্ত্রীসহ একাধিক কর্মকর্তা রয়েছেন। তারা জন প্রতি ১ লাখ ৭০ হাজার টাকা করে প্যাকেজ বুকিং করেন। ওমরাহ হজ্জ শেষে আগামী ২৯ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে। তাদের সবকিছু চূড়ান্ত করে রাখা হয়েছে ট্রাভেলস থেকে।

এ ব্যাপারে সিসিকের প্রশাসনিক ও পরিচ্ছন্ন কর্মকর্তা হানিফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই