editor
প্রকাশিত: 4:26 PM, November 18, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখায় চেক ডিজঅনারের (এনআইঅ্যাক্ট) দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে কাঠালতলী বাজারের আছব্বির আলী কমপ্লেক্সে অভিযান চালিয়ে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম।
আবুল উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী দক্ষিণ (স্টেশন) এলাকার মৃত হাজী আছব্বির আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চেক ডিজঅনারের (এনআইঅ্যাক্ট) দুই মামলায় মো. আবুল হাসানের বিরুদ্ধে (সিলেট জেলা ও দায়রা জজ আদালতের দায়রা নম্বর- ১১৪৩/১৬ ও ১১৫৩/১৬) আদালত ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন। এরমধ্যে আদালত দায়রা ১১৪৩/১৬ নম্বর মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৯ লাখ টাকা জরিমানা, ১১৫৩/১৬ নম্বর মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮ লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন। রায় ঘোষণার পর থেকেই মো. আবুল হাসান পলাতক ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে বলেন, ‘রায় ঘোষণার পর থেকে আবুল হাসান পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে বড়লেখা আদালতে পাঠানো হয়েছে।’
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে