editor
প্রকাশিত: 9:17 PM, November 18, 2021
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ সিলেট’-এর উদ্যোগে ‘হৃদবন্ধন সাহিত্য সম্মাননা-২০২১’ এর সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর ‘হৃদবন্ধন সাহিত্য সম্মাননা-২০২১’ পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্র লাল দাস (সাহিত্য), অধ্যাপক মোঃ হায়াতুল ইসলাম আকঞ্জি (শিক্ষা), ভোলানাথ পোদ্দার (সাহিত্য), মখলিছুর রহমান কামরান (জনসেবা), অরিন্দম দত্ত চন্দন (নাটক), রোটা. আবু সালেহ ইয়াহিয়া (মানবাধিকার)।
এ উপলক্ষে আগামী ১৯ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে ‘হৃদবন্ধন সাহিত্য সম্মাননা-২০২১’ প্রাপ্তদের সম্মাননা প্রদান ও ‘সিলেট লেখক গাইড’-এর মোড়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক, গবেষক ও সাহিত্যিক অধ্যাপক নন্দলাল শর্মা, রবীন্দ্র অনুরাগী ও বিবেক সিলেট-এর সভাপতি জ্যোর্তিময় সিংহ মজুমদার, সিলেট মহানগর আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা পরিষদ সিলেট-এর প্যানেল চেয়ারম্যান এ. জেড রওশন জেবীন ও মানস সিলেট-এর সভাপতি হেলাল আহমদ। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদক প্রাপ্ত শব্দ সৈনিক অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।
অনুষ্ঠানে হৃদবন্ধন সাহিত্য পরিষদ সিলেট পরিবারের সকল বন্ধুসহ সাহিত্যমোদিদের উপস্থিত থাকার জন্য হৃদবন্ধন সাহিত্য পরিষদ সিলেট-এর প্রধান সমন্বয়ক হিমাংশু রায় হিমেল বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক