editor
প্রকাশিত: 2:43 PM, October 9, 2020
সিলেট নগরীর সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে ধর্মীয় সম্প্রীতির নগরীর বহি:প্রকাশ ঘটায় সেভাবে গড়ে তোলা হবে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন সিলেট ধর্মীয় সম্প্রীতির একটি গৌরবময় অঞ্চল। মসজিদ, মন্দির , গীর্জা সহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে এইভাবে গড়ে তোলা হবে যাতে নগরীতে প্রবেশের পর মানুষ বৃঝতে পারে সিলেট ধর্মীয় সম্প্রীতির নগরী এর বহি:প্রকাশ ঘটায়। আমাদের মধ্যে কোন বিভাজন বা ভিন্ন কোন দৃষ্টিভঙ্গি নেই। আমরা এ অঞ্চলের সকল মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে। তিনি সাগরদিঘীরপাড় মনিপুরী শ্মশানঘাটকে দৃষ্টিনন্দন শ্মশানে ঘাটে পরিনত করার প্রত্যয় ঘোষনা করেন। তিনি সুবিদবাজার ব্রীজ থেকে সাগরদিঘীরপাড় মনিপুরী শ্মশানঘাট পর্যন্ত ছড়ার দুধারে সোন্দর্য্য বর্ধননসহ শ্মশানঘাঠের ব্রীজকে দৃষ্টি নন্দন করার ঘোষনা দেন। তিনি গতকাল শুক্রবার সাগরদিঘীরপাড় মনিপুরী শ্মশানঘাট পরিচালনা কমিটি আয়োজিত সিলেটে মনিপুরী সম্প্রদায়ের সাথে মতবিনিময় কালে একথা বলেন।
শুক্রবার বিকালে নগরীর লামাবাজারস্থ মণিপুরী রাজবাড়ির শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে সাগরদিঘীরপাড় মনিপুরী শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি পঞ্চু সিংহ এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিটির সাধারন সম্পাদক দ্বীগেন সিংহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, কবি এ কে শেরাম,অজিত শর্মা। পরিচালনা কমিটির সহ সভাপতি উত্তম সিংহ রতনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন নৃপেন্দ্র সিংহ, প্রশান্ত সিংহ, সমরেন্দ্র সিংহ প্রমূখ।
অনুষ্ঠানে সিলেটের সাগরদিঘীরপাড় মনিপুরী শ্মশানঘাট পক্ষ থেকে শশ্মশানঘাট পরিচালনার জন্য মেময়রের মাধ্যমে সিসিকের কাছে হস্তান্তর করেন শ্শশানঘাট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক দ্বীগেন সিংহ। ১৪টি মনিপুরী পাড়ার নেতৃবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সভায় মনিপুরী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এই শ্মশানঘাট তৈরীতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বর্তমান মেয়রের অবদানের কথা কৃতঞ্জচিন্তে স্মরন করেন। তাদের অবদান মনিপুরী সম্প্রদায় চিরদিন স্মরন রাখবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন