editor

প্রকাশিত: 12:35 AM, November 19, 2021

নির্বাচনে লড়ছেন সুনামগঞ্জের ১৫ বিএনপি নেতা

নির্বাচনে লড়ছেন সুনামগঞ্জের ১৫ বিএনপি নেতা

নির্বাচনে লড়ছেন সুনামগঞ্জের ১৫ বিএনপি নেতা

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর এবং শান্তিগঞ্জ উপজেলার ১৭ ইউনিয়নে ১১টিতে ভিন্ন প্রতীকে লড়ছেন ১৫ বিএনপি নেতা। কোনো কোনো ইউনিয়নে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এসব প্রার্থী।

 

এদের মধ্যে সদরের ৯ ইউনিয়নে লড়ছেন ৭ এবং পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে লড়ছেন ৮ বিএনপি নেতা। এর মধ্যে অনেকেই রয়েছেন বর্তমান চেয়ারম্যান পদে সমাসীন।

 

আগামী ২৮ নভেম্বর এসব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নে ভোট হবে ইভিএমে।

 

সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলায় বিএনপিপন্থী প্রার্থীদের মধ্যে রয়েছেন সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ। তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন এবারের নির্বাচনে। তিনি সুনামগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব।

 

সদরের মোল্লাপাড়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে ভোটযুদ্ধে আছেন বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা মো. নুরুল হক।

 

সদরের রঙ্গারচর ইউনিয়নে লড়ছেন আরেক বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হাই। নির্বাচনে লড়ছেন তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে।

 

সদরের মোহনপুর ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নেমেছেন দলীয় নেতা মছিহুর রহমান। জেলার সর্ববৃহৎ গৌরারং ইউনিয়নে টেবিল ফ্যান প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা ফুল মিয়া। একই ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মো. সামসুল হক এবং অটোরিকশা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে আছেন বিএনপিপন্থী শহিদুল ইসলাম।

 

শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে লড়ছেন ফরিদুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়নে ঘোড়া প্রতীকে আক্কাস খান অপু, দরগাপাশায় ঘোড়া প্রতীকে নেছার আলম ও চশমা প্রতীকে সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সুফি মিয়া।

 

একই উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি নেতা লুৎফুর রহমান জায়গীরদার খোকন ও ঘোড়া প্রতীক নিয়ে ভোটের মাঠে দলের নেতা নূর মিয়া। শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন লড়ছেন চশমা প্রতীক নিয়ে।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বললেন, দল নির্বাচনে যায়নি। এজন্য দলীয় প্রতীকও কেউ পাননি। দলের নেতাকর্মীদের মধ্যে নির্বাচনে যারা অংশ নিয়েছেন, তারা নিজ দায়িত্বেই লড়ছেন। এখানে দলের কোনো দায়-দায়িত্ব নেই। দলের কোনো বিধিনিষেধও নেই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে