editor
প্রকাশিত: 12:31 AM, November 20, 2021

গুণীজনদের সম্মান-শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব : বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী
বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে হবে। এজন্য তরুণ ও যুবসমাজকে সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এখন সময়ের দাবি। ভুল পথে যাওয়া তরুণ ও যুবসমাজকে আলোর পথে নিয়ে আসতে হবে। তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, দেশের গুণীজনদের সম্মান-শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। গুণীজনদের কদর না করলে গুণীজন জন্মে না।
তিনি আরও বলেন, গুণীজনেরা সম্মানিত বোধ করলে তাঁরা নতুন উদ্যমে দেশ ও জাতিকে অনেক অনেক কিছু দিয়ে যাবেন। তাদের মনে-প্রাণে ভয় থাকবে না। তিনি বলেন, ‘সিলেট লেখক গাইড’ বাংলা সাহিত্যে অনন্য অবদান রাখবে। ‘সিলেট লেখক গাইড’ লেখকদের জন্য সফলতা বয়ে আনবে। বাংলা সাহিত্যে এ গাইডটি অনন্য উচ্চতায় থাকবে।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ‘হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেট’ আয়োজিত সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে ‘হৃদবন্ধন সাহিত্য সম্মাননা-২০২১’ প্রাপ্তদের সম্মাননা প্রদান ও ‘সিলেট লেখক গাইড’-এর মোড়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমি সিলেটের সাবেক শিশু সংগঠক ও গল্পকার ও সাহিত্যিক জামান মাহবুব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ‘হৃদবন্ধন সাহিত্য সম্মাননা-২০২১’ প্রাপ্ত অধ্যাপক নৃপেন্দ্র লাল দাস, অধ্যাপক মো. হায়াতুল ইসলাম আকঞ্জি, কবি ও সংগঠক ভোলানাথ পোদ্দার, নাট্যজন অরিন্দম দত্ত চন্দন, রবীন্দ্র অনুরাগী ও বিবেক সিলেট-এর সভাপতি জ্যোর্তিময় সিংহ মজুমদার, গবেষক ও সাহিত্যিক অধ্যাপক নন্দলাল শর্মা, রোটা. আবু সালেহ ইয়াহিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেট-এর প্রধান সমন্বয়ক শিক্ষক ও লেখক হিমাংশু রায় হিমেল।
‘হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেট’-এর উদ্যোগে ‘হৃদবন্ধন সাহিত্য সম্মাননা-২০২১’ এর সম্মাননা প্রাপ্তদের মধ্যে সম্মাননা প্রদান ও সিলেট লেখক গাইড-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজনীন আক্তার কনা, সাংবাদিক হৃষিকেশ রায় শংকর, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মোসাদ্দেক সাজুল, ছড়াকার ও সংগঠক আবু সাদেক লিপন, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা মুহিবুর রহমান কিরন, জয় বাংলা সাহিত্য পরিষদের সভাপতি অজিত রায় ভজন, লেখক ও কবি তারেশ কান্তি তালুকদার, দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র সাংবাদিক ও কবি সজল ঘোষ, লেখক, কবি ও ছড়াকার প্রশান্ত লিটন, কবিতা কুঞ্জ সিলেট-এর সভাপতি শহীদুল ইসলাম লিটন, লেখক ও কবি সুমন বিপ্লব ও প্রভাষক দীলিপ রায়।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের মধ্যে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী, বিশেষ অতিথি ও ‘হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেট’-এর প্রধান সমন্বয়ক লেখক ও শিক্ষক হিমাংশু রায় হিমেল, প্রভাষক, কবি, ছড়াকার ও সংগঠক সৌদিপ মোহন মিহির, তপন চন্দ্র পাল, দেবাংশু মিত্র, নবনিতা দাশ পুরকায়স্থ ও মাহবুবা সুলতানা।
অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেয়া হয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবশেষে এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন লেখক, কবি ও সংগঠক বিনয় ভূষণ তালুকদার ও আবৃত্তি শিল্পী রোহেনা দীপু।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে