editor

প্রকাশিত: 1:03 AM, November 20, 2021

বিশ্বনাথে দূষণে মরছে নদী বাসিয়া তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে গড়িমসি

বিশ্বনাথে দূষণে মরছে নদী বাসিয়া তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে গড়িমসি

বিশ্বনাথে দূষণে মরছে নদী বাসিয়া তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে গড়িমসি

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে দখল আর দূষণে মরছে এক সময়ের খড়স্রোতা ‘বাসিয়া নদী’।
বোরো আবাদে সেচের পানির জন্য কাঁদছেন নদীপারের কৃষকরা। ভরা মৌসুমেও নদীপারে নেই সবজি চাষ।
উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে নদীর দুই তীরে দখলবাজরা গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান আর অবৈধভাবে বিশাল অট্টালিকা। পাশাপাশি ময়লা-আবর্জনা ভাসছে নদীতে।
বোরো চাষাবাদের জন্য নদীর বুকে নেই একটু পানি। বর্তমান সময়ে নদীটি শুকিয়ে একটি মরা নালায় পরিণত হয়েছে।
প্রায় আড়াই বছর আগে ১৫০টি অবৈধ স্থাপনা ভাঙনের তালিকা করা হলেও তার কোনো অগ্রগতি নেই। শুধু পাঁচবার টেন্ডারেই পার করা হয়েছে সময়টুকু।
২০১৬ সালে ‘বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ’ নামের একটি সংগঠন আন্দোলনে নামে। দীর্ঘদিন ধরে রহস্যজনকভাবে সেই আন্দোলনও আর দেখা যাচ্ছে না।
তাদের ধারাবাহিক আন্দোলনের মুখে ১৮৭ জন দখলদারকে চিহ্নিত করে দখল ছেড়ে দিতে ১৫ দিনের চূড়ান্ত নোটিশ দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের দেওয়া নোটিশ অনুযায়ী অবৈধ দখলদারদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন নেতা।
ইতোমধ্যে নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দও হয়েছে। কিন্তু আড়াই বছরেও সেই উচ্ছেদ অভিযানে নেই কোনো অগ্রগতি।
ওই উচ্ছেদ কার্যক্রম ঠেকাতে কোটি টাকার মিশন নিয়ে প্রভাবশালী একটি মহল তৎপর হয়ে উঠেছে। আওয়ামী লীগ, বিএনপি সবাই এখন একজোট। যে কোনো মূল্যে তারা বাসিয়া নদীর অবৈধ দখল বহাল রাখতে চান।
কিন্তু ঠিকাদার পাওয়া যাচ্ছে না। পাঁচবার টেন্ডার আহ্বান করে আড়াই বছর পার করেছে সিলেটের পানি উন্নয়ন বোর্ড।
এ ব্যাপারে সিলেটের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, জেলা প্রশাসকের কাছ থেকে তারা একটি উচ্ছেদের তালিকা পেয়েছেন।
ওই উচ্ছেদের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দও করা হয়েছে। উচ্ছেদের এই তালিকাটি তাদের হাতে পাওয়ার পর ২০১৯ সালের ১৪ মে থেকে ২০২১ সালের ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে তারা পাঁচবার টেন্ডার আহবান করেছেন।
কিন্তু কোনো ঠিকাদার সেই টেন্ডারে সাড়া দেয়নি। বর্তমানে ষষ্ঠবার টেন্ডারের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে