editor
প্রকাশিত: 1:02 PM, November 20, 2021
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার সার্বজনীন পূজা মন্ডপের পাশ থেকে পবিত্র কোরআন শরীফসহ এক অজ্ঞাত যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল চারটার দিকে স্থানীয় লোকজন তাকে আটক করে।
বর্তমানে ওই যুবককে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা বলছেন ওই যুবক নোয়াখালি বলে জানিয়েছে সে। প্রত্যক্ষদর্শী সানি রায় জানান, শুক্রবার দুপুর থেকে ওই যুবক চৌধুরী বাজার সার্বজনীন পূজা মন্ডপের চারপাশে ঘুরাফেরা করছিল। এ সময় সেখানকার কয়েকজন লোক বিষয়টি দেখে অন্যদের জানান।
স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে ওই যুবককে আটক করলে তার কাছে থাকা একটি ব্যাগে পবিত্র কুরআর শরীফ পাওয়া যায়। বিষয়টি তারা চৌধুরীবাজার পুলিশ ফাড়িকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, ওসি তদন্ত দৌস মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওই যুবকে আটক করে সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি তদন্ত দৌস মোহাম্মদ জানান, ওই যুবককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন