editor
প্রকাশিত: 1:08 PM, November 20, 2021
অনলাইন ডেস্ক
জার্মানির পশ্চিমাঞ্চলীয় নগরী কোলোনে আগুন দেওয়ার চেষ্টা করেছে এক দুর্বৃত্ত। গত শুক্রবার ওই দুর্বৃত্ত মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ভোরে সন্দেহভাজন এক ব্যক্তিকে কোলোন কেন্দ্রীয় মসজিদে কেরোসিন ঢালতে দেখে ফেলেন এক নিরাপত্তা প্রহরি। খবর- আনাদোলুর। এ সময় কেরোসিনের গ্যালন ও মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত।
এ ঘটনার পর মসজিদে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এছাড়া, আশপাশের সিসিক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
স্থানীয়দের কাছে সন্দেভাজনের পরিচয় জানতে আবেদন জানিয়েছে পুলিশ। করোলোনের এ মসজিদটি খুবই বিখ্যাত। তুর্কি মুসলিমরা মসজিদটি নির্মাণ করেছেন।
জার্মানিতে কট্টর ডানপন্থি এবং বর্ণবাদী দল নিও-নাজি গ্রুপ বহুদিন ধরেই মুসলিমদের জার্মান ছাড়ার হুমকি দিয়ে আসছে।
ফান্সের পর ইউরোপে সবচেয়ে বেশি মুসলিমের বসবাস জার্মানিতে। দেশটির ৮ কোটি ২০ লাখ মোট জনসংখ্যার মধ্যে বর্তমানে ৫০ লাখ নাগরিক মুসলিম। এদের মধ্যে ৩০ লাখই তুরস্ক বংশোদ্ভূত মুসলিম।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন