editor
প্রকাশিত: 2:34 PM, November 20, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
ধীরে ধীরে কমতে শুরু করেছে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের তাপমাত্রা। চলতি নভেম্বর মাসের প্রথম দিন থেকেই শীত অনুভূত হচ্ছে এখানে।
কমতে শুরু করেছে তাপমাত্রা। রাত নামলেই এখানে ফিরে আসছে শীতের আমেজ।
শনিবার (২০ নভেম্বর) আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গলের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। সকাল ৬টায় এবং সকাল ৯টায় নেওয়া শীতের সর্বনিম্নের কোঠায় দুইবারই এই তথ্য অর্থাৎ ১৩ দশমিক ৬ উঠে আসে। চলতি শীত মৌসুমে এটিই শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা।
তিনি আরো বলেন, তাপমাত্রা নিচে নামার কারণে শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। সে বিবেচনায় শুক্রবার (১৯ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে। পহেলা নভেম্বর থেকে হঠাৎ করে শীতের তীব্রতা অনুভূত হতে শুরু করেছে। আগামীতে শীতের তীব্রতা এখানে বাড়তে পারে। ধীরে ধীরে তাপমাত্রা আরো কমতে থাকবে।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়াতে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই শীতের আমেজ চলবে একেবারে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বলে জানান এ আবহাওয়াবিদ।
এদিকে সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, শনিবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সকালে এবং রাতে শীতের উপলব্ধি বেশি থাকলেও দিনে গরম অনুভূত হচ্ছে। বিকেল এবং সন্ধ্যা আসার সঙ্গে সঙ্গে গরম উধাও হয়ে কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে