editor
প্রকাশিত: 3:18 PM, November 20, 2021
অনলাইন ডেস্ক
জতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম রব বলেছেন, সরকার নির্বাচনের নামে হোলি খেলছেন। প্রতিদিন এই প্রহসনের নির্বাচনের রক্ত ঝরাচ্ছেন। দেশবাসী মনে এই সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ও ক্ষোভ ফুসে ওঠেছে।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা করতে দিচ্ছে না সরকার। অথচ জেলখানায় ফাঁসির আসামিকে বিয়ে পড়ানো হয়। খালেদা জিয়ার মুক্তি দিচ্ছেন না, সুচিকিৎসা করছেন না। ফাজলামির একটা সীমা আছে। আওয়ামী লীগ সারাজীবন ক্ষমতায় থাকতে পারবে না।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রব বলেন, সরকার আইনের দোহাই দেখাচ্ছেন। সরকার চাইলে পারে না এমন কোন কাজ নেই।
আসলে খালেদা জিয়াকে তারা চিকিৎসা করাবে না, কারণ সরকার খালেদা জিয়াকে ভয় পায়।
তিনি বলেন, এই সরকার ১৭ কোটি মানুষকে বন্ধক রেখেছেন। মাথা পিছু লক্ষ টাকা ঋণ। দুর্নীতি আর লুটপাট করবেন আপনারা, আর ঋণের বোঝা বহন করবে জনগণ। তা হতে পারে না।
তিনি আরো বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করুন। আর যদি তা না করেন তাহলে এই সরকারকে চরম মাশুল দিতে হবে। আ স ম রব দেশের সকল দল ও জনগণকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়ে বলেন, আসুন দেশকে মুক্ত করি, গণতন্ত্র মুক্ত করি, জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দেই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন