editor

প্রকাশিত: 8:39 AM, October 10, 2020

কালাইয়ে পৌর উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোটবর্জন

কালাইয়ে পৌর উপ-নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোটবর্জন

2

জয়পুরহাটের কালাই পৌর উপ-নির্বাচনে কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী আনিছুর রহমান তালুকদার।

ভোটগ্রহণ চলাকালে আজ শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় ভোট বর্জনের এ ঘোষণা দেন তিনি।

2

আনিছুর রহমান বলেন, ‘সবগুলো কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। ভোটাররা ভোট দিতে গেলে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর লোকজন ভোট দিতে বাধা দিয়ে নিজেরাই নৌকা মার্কায় ভোট দিচ্ছেন। অভিযোগ করলেও প্রশাসন কোনো পাত্তাই দিচ্ছেন না।’

3

বিএনপির এই প্রার্থী আরো বলেন, ‘ইভিএম পদ্ধতিতে এই প্রথম এলাকায় ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের অনেক বুঝিয়ে কেন্দ্রে নিয়ে এসেছি। কিন্তু প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগসাজস করে দলীয় মেয়রপ্রার্থী তৌফিকুল ইসলাম বেলালকে বিজয়ী করার জন্য কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে ভোট কারচুপি করেছেন।’

জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৯টি কেন্দ্রে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ চলছে। গত ৫ ফেব্রুয়ারি কালাই পৌরসভার মেয়র হালিমুল আলম জন মারা গেলে পদটি শূন্য হয়।

6

কালাই পৌরসভার এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আনিছুর রহমান তালুকদার এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

3

পৌরসভায় মোট ১৩ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা সাত হাজার ৭২ জন এবং পুরুষ ভোটার ছয় হাজার ৪৪৯ জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে র‍্যাব,পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

5 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

যে কোনো আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক: কয়েস লোদী

1 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

লালাদিঘীপাড়ে চোরাচালানের আস্তানা :জনমনে প্রশ্ন ‘কামরান কি আইনের ঊর্ধ্বে’

2 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

হরিপুরের চোরাচালান গডফাদারদের দিন গোনা শুরু : আইনের জাল নাকি দুদকের খাঁচায় বন্দি হচ্ছেন এহিয়া-নুরুল ও আমিন

5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

চালিবন্দরের গুদামে যাওয়ার আগেই জাফলংয়ে বিজিবির জালে তরিকুলের চোরাই মাল

8 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

সীমান্তের ‘গডফাদার’ রশিদ

5 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়

1
2