editor
প্রকাশিত: 6:24 PM, November 20, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের মহা রাসলীলা দেখতে বাড়িতে থেকে বেড় হওয়ার পর ছড়া থেকে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়,গত শুক্রবার (১৯ নভেম্বর ) উপজেলার মাধবপুর ইউনিয়ন এর পাত্রখোলা চা বাগান এর পশ্চিম লাইন এলাকার চা শ্রমিক রাসেল মিয়া (২৮ ) শুক্রবার রাতে রাস দেখতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।
এদিকে, শনিবার (২০ নভেম্বর) দুপুরে এলাকাবাসী পশ্চিম লাইনের পাহাড়ি ছড়ার আমঘাট নামক স্থানে একটি মরদেহ পরে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে দুপুর দুই টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত রাসেল পাত্রখোলা চা বাগানের পঞ্চায়েত কমিটির সদস্য বাচ্চু মিয়ার ছেলে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাচ্চু মিয়া বলেন, শুক্রবার রাতে রাস দেখার কথা বলে আর বাড়ি ফিরেনি।
শনিবার দুপুরে পাত্রখোলা চা বাগানের একটি ছড়া থেকে আমার ছেলের রক্তাক্ত অবস্থায় লাশ পাওয়া যায়। তার ঘার মটকানো এবং নাকে ও মুখে রক্তের ছাপ লেগে রয়েছে। পূর্ব শত্রুতার জেরেই ছেলেকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে শত্রুরা। পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি দেবাশীষ চক্রবর্ত্তী শিপন জানান, শনিবার রাসেলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটা হয়তো পূর্বপরিকল্পিত হতে পারে।
কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাসেল নামের এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্যা নাকি অন্য কিছু।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে