editor

প্রকাশিত: 9:23 PM, November 20, 2021

বড়লেখায় প্রচারণায় এগিয়ে মেম্বার প্রার্থী সুমন

বড়লেখায় প্রচারণায় এগিয়ে মেম্বার প্রার্থী সুমন

বড়লেখায় প্রচারণায় এগিয়ে মেম্বার প্রার্থী সুমন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নের ভোটগ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর।

উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের এবারকার নির্বাচনে মেম্বার পদের প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন বর্তমান ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমন। তাঁর সাথে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন তালা মার্কা প্রতীক নিয়ে মোঃ ফয়জুর রহমান, মোরগ প্রতীক নিয়ে সেলিম মোহাম্মদ ও টিউবওয়েল প্রতীক নিয়ে মো. সেলিম উদ্দিন সেলু।

তফসীল অনুযায়ী ১২ নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর জোরেশোরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এরমধ্যে সাহেদুল ইসলাম সুমনের ছবি ও ফুটবল প্রতীকের ছবি সংবলিত পোস্টার ঝুলছে ওয়ার্ডের প্রতিটি গ্রামের পাড়া মহল্লায় ও হাটেবাজারে। নিজের কর্মী-সমর্থক ও অনুসারীদের নিয়ে মেম্বার প্রার্থী সুমন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালাচ্ছেন এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য ফুটবল প্রতীকে পুনরায় ভোট কামনা করছেন।

প্রতিদিন সন্ধ্যা হলেই শুরু হয় ৯নং ওয়ার্ডের হাটবাজার, চায়ের দোকান, হোটেলে নির্বাচনী আলাপন। এসময় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নিয়ে করেন আলোচনা-সমালোচনা। ভোটারদের আলোচনায় ভোটের জরিপে সবার শীর্ষে রয়েছেন বর্তমান ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমন, তিনি প্রচারণার দিক দিয়ে অন্যান্য প্রার্থীর চেয়ে বেশি এগিয়ে রয়েছেন। এছাড়া তিনি প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উঠোন বৈঠক ও গণসংযোগের মধ্যে দিয়ে তিনি তাঁর নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন।

গত ইউপি নির্বাচনে সাহেদুল ইসলাম সুমন ফুটবল প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম মোহাম্মদ থেকে ৪০১ভোট পেয়ে নির্বাচিত হয়ে চমক দেখান। ওই নির্বাচনে সুাহেদুল ইসলাম ভোট পান ১২১৪ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম মোহাম্মদ পান ৮১৩ ভোট।

দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার  প্রার্থী ও বর্তমান মেম্বার সাহেদুল ইসলাম সুমন বলেন, গত নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে  বিজয়ী হয়েছিলাম। ৫ বছর মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। তাই মানুষের দাবি ও এলাকার অসমাপ্ত উন্নয়নের লক্ষ্য নিয়ে এবারও প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। আমার সময়কালে আমার ওয়ার্ডে মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক কাজ করেছি। একটি মডেল ওয়ার্ড পরিণত করার লক্ষ্যে চেষ্টা করেছি। গেল ৫ বছর নিজের মেধা, সততা ও সুনাম অক্ষুন্ন রেখে নিঃস্বার্থভাবে ওয়ার্ডবাসীর সেবা করেছি। তিনি আরো বলেন, এবারকার নির্বাচনে ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে গণসংযোগকালে মানুষের ব্যাপক উদ্দীপনা ও সাড়া পাচ্ছি। আমি আশাবাদী আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে এলাকার মানুষ আমাকে মূল্যায়ন করে ফুটবল প্রতীকে ভোট দিয়ে মেম্বার হিসেবে বিজয়ী করবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে