editor

প্রকাশিত: 9:28 PM, November 20, 2021

বাহরাইনে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল

বাহরাইনে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল

বাহরাইনে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল

আশফাক আহমদ,বাহরাইন 
সাবেক প্রধানমন্ত্রী ও  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইন শাখার উদ্যোগে  দোয়া মাহফিল অনুষ্ঠিত।
১৯ নভেম্বর(শুক্রবার) দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত ৮ ঘটিকায় কিউ রেস্টুরেন্টে কোরআন তেলাওয়াত ও হাসানুল হক চন্নুর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব দিদারুল আলম সোহাগ ও সম্মানিত সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েলের যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের আহ্বায়ক মো. মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাহরাইন বিএনপির সিনিয়র সহ সভাপতি ও বাহরাইন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি আকবর হোসেন,গেষ্ট অব ওনার বাহরাইন বিএনপির উপদেষ্ঠা ইউসুফ হোসেন সেলিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রফিকুল ইসলাম আকন, আখতারুজ্জামান, এম বি জালাল উদ্দিন,  সুলতান হাওলাদার, শফিকুর রহমান শফিক, সেলিম হোসেন, শাহ আলম সদাগর, জিয়া আল মামুন, তৌহিদুল ইসলাম, ফিরোজ আলম কিরণ,এয়ার আহমেদ, লিমন আহমেদ, আমির হোসেন মিরু, আহসান মাসুদ, মো. হাসান সাঈদ। রাকিব হোসেন, আমির হোসেন, ওয়াহিদুর সুমন, মাসুদ আলম, কামাল হোসেন সহ জাতীয়তাবাদী দল বাহরাইন শাখা,অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর বাহরাইন শাখার সভাপতি মো. স্বপন মজুমদার , সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী ও আলী তালুকদার (মাহির)।
বক্তারা বলেন- করোনা পরবর্তী নানা জটিলতা ও পুরনো রোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর  অসুস্থ, করোনা হওয়ার পর আল্লাহর রহমতে কোভিডের যে আক্রমণ, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন, কিন্তু দীর্ঘ চার বছর তাকে কারাগারে রাখার কারণে ঠিকমতো চিকিৎসা না হওয়ায় তিনি অনেকগুলো রোগে হার্ট, কিডনি ও লিভারে আক্রান্ত হয়েছেন, তাঁরমধ্যে  পুরোনো অসুখ আর্থ্রাইটিসও রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসারা বলছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে, তিনি রাজনৈতিক প্রতিহিংসা বাদ দিয়ে বেগম খালেদা জিয়ার করোনা পরবর্তী নানা শারীরিক জটিলতা সৃষ্টি হওয়ায় তাকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনায়  মাওলানা আহসান আহমেদের বিশেষ  মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী