editor
প্রকাশিত: 11:18 PM, November 20, 2021

যুগসন্ধিক্ষণে এসে জ্ঞানলব্ধ অভিজ্ঞতা জগতকে প্রদান করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব
সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন, মহাপুরুষদের বাণী ও জীবনী অনুধ্যানের মধ্য দিয়ে আমরা নিজেকে মানবিক হিসেবে গড়ে তুলতে পারি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভাবনা, শ্রীশ্রী মায়ের দৃষ্টান্ত এবং স্বামীজীকে ব্যাখ্যাতা উল্লেখ করে তিনি আরো বলেন, যুগসন্ধিক্ষণে এসে জ্ঞানলব্ধ অভিজ্ঞতা জগতকে প্রদান করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।
গত ১৯ নভেম্বর শুক্রবার বেলা ১১ টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ শ্রীহট্ট ব্রহ্ম মন্দিরে অনুষ্ঠিত সিলেটের বিশিষ্ট লেখিকা অমিতা বর্দ্ধন রচিত ঠাকুর মা স্বামীজীকে নিবেদন করে ‘ত্রয়ী’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ এসব কথা বলেন। তিনি ‘ত্রয়ী’ প্রকাশনার বহুল প্রচার কামনা করেন।
সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপক বিজিত কুমার দে’র সভাপতিত্বে, লেখক বিনয় ভূষণ তালুকদার ও কলেজ শিক্ষার্থী কংকন আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী, সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা, সিলেটের বিশিষ্ট কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ, শ্রীমা সারদা সংঘ সিলেটের সভানেত্রী খুশী সেন।
অনুষ্ঠানে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। স্বাগত বক্তব্য রাখেন ‘ত্রয়ী’ প্রকাশনা উপ-পরিষদের আহবায়ক সমাজসেবী ও বরীন্দ্র অনুরাগী ব্যক্তিত্ব জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। গ্রন্থটির লেখিকা অমিতা বর্দ্ধন তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রন্থটির প্রকাশক হীরা মোহন রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, শ্রীমা সারদা সংঘ সিলেটের সহ সভানেত্রী শিক্ষায়িত্রী সুজাতা দে, ঢাকার বিশিষ্ট লেখক ভোলানাথ পোদ্দার, সিলেটের বিশিষ্ট আইনজীবী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি ও ভাষ্কর সম্পাদক কবি পুলিন রায়, অঞ্জনা সম্পাদক সাংবাদিক হৃষীকেশ রায় শংকর, জয় বাংলা সাহিত্য পরিষদের সভাপতি ছড়াকার অজিত রায় ভজন, কবি ও ব্যাংকার সুমন বণিক, সংগঠক ও ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, লেখক ও সংগঠক অধ্যাপক সৌদিপ মোহন মিহির, সমাজকর্মী অসিত হালদার প্রমুখ।
সভায় সংগীত পরিবেশন করেন প্রভাতী সিংহ মজুমদার, ব্যাংকার সুবিনয় রায়, সংগীত নিকেতনের পরিচালক প্রদীপ দে, পরমা সিংহ মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে সকলকে ফুল দিয়ে বরণ করে অর্পিতা, বীথি এবং পরাগ রায়। শেষে সকলকে জলযোগে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শ্রীরামকৃষ্ণ ভক্ত ও সজ্জন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন