editor
প্রকাশিত: 2:20 PM, November 21, 2021
অনলাইন ডেস্ক
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির সরকার। গত শুক্রবার (১৯ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় একটি এলাকার দু’টি ট্রাকের পেছনের অংশ থেকে তাদেরকে আটক করা হয়। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
শনিবার (২০ নভেম্বর) মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) জানায়, আটককৃত অভিবাসনপ্রত্যাশীরা ট্রাক দু’টির পেছনের অংশে লুকিয়ে ছিলেন। আটককৃত এসব অভিবাসীদের বেশিরভাগই পার্শ্ববর্তী দেশ গুয়েতেমালার। এদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি।
আইএনএম জানিয়েছে, আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ ও ১৪৫ জন নারী। এছাড়া জাতীয়তার হিসেবে আটককৃতদের মধ্যে ৪০১ জন গুয়াতেমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডোমিনিকান রিপাবলিকের, ৩৭ জন বাংলাদেশের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সালভাদরের নাগরিক।
এছাড়া কিউবার ৮ জন, ঘানার ৬ জন, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের ৪ জন করে এবং ভারতের ও ক্যামেরুনের একজন করে রয়েছেন।
মেক্সিকোর মাইগ্রেশন ইনস্টিটিউট আরও জানিয়েছে, আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে দু’টি সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। হয় তাদের সকলকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, নয়তো তাদের সবাইকেই বসবাসের সুযোগ দেওয়া হবে।
রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেই মূলত মধ্য আমেরিকা অঞ্চল থেকে এসব অভিবাসী মেক্সিকোতে ঢুকেছিলেন। আটককৃত এসব অভিবাসনপ্রত্যাশীর দাবি, নিজ নিজ দেশের সহিংসতা ও দরিদ্রতা থেকে বাঁচতেই সেখানে এসেছেন তারা।
5 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীনে কেমডেন যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্য যুবদলের সভাপতি
8 হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ
3 জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। 8 সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি
2 সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে
3 দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর
4 চলতি মাসের (সেপ্টেম্বর) শুরুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে সাত দিনের মধ্যে হাসপাতালের যাবতীয় সমস্যা সমাধানের