editor

প্রকাশিত: 4:45 PM, November 21, 2021

৫ দফা দাবীতে সোমবার ভোর ৬টা থেকে সিলেট বিভাগে সর্বাত্মক পরিবহন কর্মবিরতি

৫ দফা দাবীতে সোমবার ভোর ৬টা থেকে সিলেট বিভাগে সর্বাত্মক পরিবহন কর্মবিরতি

৫ দফা দাবীতে সোমবার ভোর ৬টা থেকে সিলেট বিভাগে সর্বাত্মক পরিবহন কর্মবিরতি

১৫ দিনের আল্টিমেটামের পরও ৫ দফা দাবী বাস্তবায়ন না হওয়ায় সোমবার ভোর ৬টা থেকে সিলেট বিভাগে সর্বাত্মক পরিবহন কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। কর্মবিরতি চলাকালে সিলেট বিভাগের কোথাও বাস, মিনিবাস, ট্রাক, লরি, কার-মাইক্রোবাস, সিএনজি অটোরিক্সা সহ সব ধরনের যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।

রোববার বিকেলে নগরীর দক্ষিণ সুরমাস্থ সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন কর্মবিরতির সিদ্ধান্ত নেন তারা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট বিভাগের সকল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ৫ দাবী আদায়ের লক্ষ্যে সোমবার থেকে পরিবহন কর্মবিরতি সফল করার জন্য পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

শ্রমিকদের ৫ দফা দাবী হলো: সিলেট জেলা অটোটেম্পু, অটোরিক্সা চালক শ্রমিক জোট রেজি নং: ২০৯৭ এর ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করা, প্রহসনের নির্বাচন ও বিনা প্রতিদ্বন্ধিতায় ঘোষিত কমিটি বাতিল করা ও মনোনয়ন ফি বাবত আদায়কৃত লক্ষ লক্ষ টাকা ফেরত প্রদান এবং সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপ পরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং: বি-১৪১৮) নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মামলাসমূহ প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানী বন্ধ, মেয়াদ উত্তীর্ন শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, শাহপরান সেতু ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ এবং চৌহাট্টা সহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিক্সাসহ ছোট গাড়ীর পার্কিং ব্যবস্থা করা।

তারা বলেন, এই ৫ ন্যায্য দাবীতে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি। একাধিক বার পরিবহন কর্মবিরিতর ডাক দিয়ে পরে প্রশাসনের সাথে বৈঠক বসেছি সমাধানের আশ^াসে কর্মবিরিত প্রত্যাহার করেছি। শুধু তাই নয়, এসব দাবীতে আমরা বিভিন্ন সময়ে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন দফতরে স্মারকলিপিও দিয়েছি। কিন্তু কোন আশ^াস বাস্তবায়ন না হওয়ায় সকল পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জোটকে নিয়ে দেশের শীর্ষ পরিবহন সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন এই কর্মবিরতি ঘোষণা করেছে। এই কর্মবিরতি খুব কঠোরভাবে পালন করার জন্য পরিবহন শ্রমিকরা সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হাজী ময়নুল ইসলাম, সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক আব্দুল মুহিম। এছাড়া সভায় সিলেট বিভাগের ১৬ টি ট্রেড ইউনিয়ন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে