editor
প্রকাশিত: 5:46 PM, November 21, 2021
অনলাইন ডেস্ক
মুসল্লিদের জন্য মসজিদে নববী খুলে দিয়েছে সৌদি আরব। মহামারি করোনার পরিপ্রেক্ষিতে এত দিন মদিনার মসজিদটিতে ইবাদত বন্দেগি ও সফর দেশ-বিদেশের মুসল্লিদের জন্য সীমিত ছিল।
এ খবর জানিয়েছে গালফ নিউজ ও আল আরাবিয়্যাহর ও ডন।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, এখন থেকে মদিনার মসজিদে মুনাওয়ারাহ সবার জন্য উন্মুক্ত, যেকোনো মুসলমান এখানে ইবাদত করতে পারবেন। তবে মসজিদে নববী সফরকারীদের এখন থেকে ইটমারনা অ্যাপে আবেদন করতে হবে না। সফরকারী ব্যক্তি যে টিকার দুই ডোজ নিয়েছেন এবং টিকা নেওয়ার পর ১৪ দিন পার করেছেন সেটি প্রমাণে তাওয়াক্কালনা অ্যাপে আবেদন করতে হবে।
করোনা সংক্রমণ কমে আসায় সতর্কতামূলক ব্যবস্থা সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিথিল করার পর মসজিদে নববী খুলে দেওয়া হলো। মক্কার বাইতুল্লাহও এখন সবার জন্য উন্মুক্ত।
এ সপ্তাহের শুরুর দিকে সৌদি প্রেস এজেন্সি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাটা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্তৃপক্ষের সহযোগিতায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এমন একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে, যাতে আবেদন করে বিদেশিরা ওমরাহ ও মক্কা-মদিনায় নামাজ আদায়ের অনুমতি চাইতে পারবেন। ইটমারনা ও তাওয়াক্কালনা নামে দুটি অ্যাপস ব্যবহার করে বিদেশিরা রাসুল (স.)-এর রওজাও দেখতে পারবেন।
সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় মোবাইল ব্যবহারকারীদের দুটি অ্যাপ্লিকেশন নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করে রাখার অনুরোধ জানিয়েছিল। মোবাইল অ্যাপ স্টোরে গিয়ে নতুন অ্যাপস দুটি পাওয়া যাবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন