editor
প্রকাশিত: 7:29 PM, November 21, 2021
অনলাইন ডেস্ক
আগরতলায় গ্রেফতার হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় এ অভিনেত্রীকে।
সোমবার (২২ নভেম্বর) ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার যাওয়ার আগেই রোববার (২১ নভেম্বর) আগরতলায় গ্রেফতার হলেন সায়নী ঘোষ। ঘটনায় পুলিশকে বিজেপির দাস বলে আক্রমণ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
পুরভোটের আগেই দফায় দফায় উত্তপ্ত ত্রিপুরা। সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদের সময় আগরতলা পূর্ব মহিলা থানায় তাণ্ডব বাঁধে। হেলমেট পরে লাঠি নিয়ে তৃণমূল নেতা-নেত্রীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ইট ছোড়ার পাশাপাশি, ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে। তার আগে হাতে লাঠি নিয়ে থানার বাইরে জড়ো হয় কয়েকজন হেলমেটধারী। পুলিশ তাদের ধাওয়া করে।
আগরতলায় পোলো টাওয়ার হোটেলে ছিলেন সায়নী। সেখানে হানা দেয় পুলিশ। তৃণমূলের দাবি, মহিলা পুলিশ এসে সায়নীকে নিয়ে যেতে চাইলে বাধা দেন কুণাল ঘোষ। এ নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তৃণমূল নেতার।
সায়নীর বিরুদ্ধে অভিযোগ ছিল, গতকাল তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা চলাকালীন সময়ে গাড়ির মধ্যে বসে বিজেপি সমর্থকদের উত্যক্ত করেন। তবে এ খবর ভিত্তিহীন বলে পাল্টা অভিযোগ সায়নীর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন