editor
প্রকাশিত: 11:23 PM, November 21, 2021
অনলাইন ডেস্ক
চিকিৎসক মৃত ঘোষণা করার প্রায় সাত ঘণ্টা পর নড়েচড়ে উঠে প্রমাণ করলেন, লাশ নন, জলজ্যান্ত মানুষ তিনি। তাও হাসপাতালের বেডে নয়, মর্গের হিমঘরে।
ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে সম্প্রতি এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি তোলপাড় সৃষ্টি করেছে।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন বিদ্যুৎমিস্ত্রি শ্রীকেশ কুমার (৪০)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশকে লাশের ময়নাতদন্তে সম্মতি জানাতে কাগজপত্রে সই করতে যান শ্রীকেশের ঘনিষ্ঠজন মধুবালা। এ সময় তিনি খেয়াল করেন শ্রীকেশ কুমার নড়াচড়া করছেন।
মুরাদাবাদের প্রধান মেডিকেল সুপার শিব কুমার বলেছেন, রাত তিনটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক যখন রোগী দেখেন, তখন রোগীর হৃৎস্পন্দন ছিল না। চিকিৎসক রোগীকে কয়েক দফায় পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পর মৃত ঘোষণা করেন। পরদিন সকালে পুলিশের একটি দল ও রোগীর পরিবার তাকে জীবিত পায়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মধুবালা বলছেন, তিনি (শ্রীকেশ কুমার) মারা যাননি। এটা কীভাবে সম্ভব! দেখুন, তিনি কিছু বলতে চাচ্ছেন, তিনি নিশ্বাস নিচ্ছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন