editor
প্রকাশিত: 3:18 PM, November 22, 2021
অনলাইন ডেস্ক
হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের ২নং ওয়ার্ডে সহিংসতায় ফলাফল স্থগিত হওয়া কেন্দ্রে পুনরায় ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে ওই কেন্দ্রের ভোট।
রোববার (২১ নভেম্বর) বিকালে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৩০ নভেম্বর ২ নং ওয়ার্ডের ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়(আটপাড়া দক্ষিণ) কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্বের নিয়মেই সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যে প্রার্থীরা প্রতিদ্বন্ধীতা করেছিলেন তারাই আবার প্রতিদ্বন্ধীতা করবেন।
এর আগে গত ১১ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণনার সময় জলসুখা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের দুই প্রার্থীর বাকবিতণ্ডার জেরে দুই চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ খেলু (আনারস) ও রুকসানা আক্তার শিখার (নৌকা) সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়। পুড়িয়ে দেয়া হয় ব্যালট পেপার। ভাংচুর হয় অন্তত ১০টি বাড়িঘর। সংঘর্ষে আহত হন প্রায় অর্ধশত লোক।
এরই প্রেক্ষিতে ১২ নভেম্বর সন্ধ্যায় ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে অজ্ঞাতনামা তিনশ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন
এই ওয়ার্ডে চেয়ারম্যান পদে দুইজন ছাড়াও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন ২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন। কেন্দ্রের মোট ভোটার ৯৯৫ জন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন