editor

প্রকাশিত: 3:46 PM, November 22, 2021

আফগানিস্তানে টিভি নাটকে নারী উপস্থিতি নিষিদ্ধ

আফগানিস্তানে টিভি নাটকে নারী উপস্থিতি নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
আফগানিস্তানে টিভি নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। নতুন আইন করে টিভি নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করল কট্টরপন্থি এই গোষ্ঠীটি। সোমবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এছাড়া নারী সাংবাদিক ও টেলিভিশনে কর্মরত উপস্থাপিকাদেরও হিজাব পরার নির্দেশনা দিয়েছে আফগান সরকার। যদিও তাদেরকে কোন ধরনের হিজাব পরতে হবে সেটি নতুন ওই গাইডলাইনে উল্লেখ নেই। আফগান সাংবাদিকরা বলছেন, আফগান সরকারের কিছু নিয়ম অস্পষ্ট এবং সেগুলোর ব্যাখ্যা প্রয়োজন।

গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর আশঙ্কা বাড়ছে যে, তালেবান কার্যত কট্টরপন্থার দিকেই এগিয়ে যাচ্ছে এবং নারীদের ওপর কঠোর নিয়মকানুন আরোপ করছে।

বিবিসি বলছে, তালেবানের সর্বশেষ গাইডলাইনগুলো মূলত আফগান টেলিভিশন চ্যানোলগুলোকে লক্ষ্য করেই সামনে আনা হয়েছে। এই গাইডলাইনে ৮টি নতুন নিয়ম রয়েছে।

নতুন নিয়মে ইসলাম বা শরীয়াহ পরিপন্থি এবং আফগান মূল্যবোধের বিরুদ্ধে কোনো সিনেমা তৈরি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিনেমার দৃশ্যে পুরুষের অনাবৃত শরীর দেখানোও নিষিদ্ধ করা হয়েছে।

কৌতুক ও বিনোদনের অনুষ্ঠানগুলোতে ধর্মকে অসম্মান করে এমন এবং আফগানদের জন্য আক্রমণাত্মক হিসেবে মনে হতে পারে এমন অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে বিদেশি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে পারে এমন বিদেশি সিনেমা প্রদর্শনের ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিবিসি বলছে, আফগান টেলিভিশন চ্যানেলগুলো প্রধানত বিদেশি নাটকই প্রচার করে থাকে এবং সেসব নাটকের প্রধান চরিত্রেও থাকেন নারীরা।

আফগানিস্তানের গণমাধ্যম বিষয়ক একটি সংগঠনের সদস্য হুজাতুল্লাহ মুজাদ্দেদি তালেবানের নতুন এই বিধিনিষেধকে অপ্রত্যাশিত বলে আখ্যায়িত করেছেন। বিবিসিকে তিনি বলেছেন, তালেবানের আরোপিত নতুন নিয়মের কয়েকটি বাস্তবসম্মত নয় এবং এই নিয়ম কার্যকর হলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে।

তালেবানের নিষ্ঠুর শাসনের ভয় বিরাজ করছে আফগানিস্তানজুড়ে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের শাসনামলে নারীদের শিক্ষা ও চাকরির অধিকার ছিল না। তারা পুরুষসঙ্গী ছাড়া একা বাড়ি থেকে বের হতে পারতেন না।

এ কারণেই গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেওয়ার পর থেকেই ব্যাপকভাবে এই উদ্বেগ জারি রয়েছে যে, আবারও হয়তো আফগানিস্তানের নারী ও মেয়েরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন