editor
প্রকাশিত: 4:54 PM, November 22, 2021
অনলাইন ডেস্ক
শনিবার ছিল ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীর জন্মদিন। ক্যারিয়ারের শুরু থেকেই শুটিং সেটে নিজের জন্মদিন পালন করে আসছেন এই নায়িকা।
বিশেষ এ দিনটি অন্যরকম উদ্যাপনে কাটিয়েছেন তিনি। বুবলী বলেন, বর্তমানে সিলেটের জাফলংয়ের একটি রিমোট এরিয়াতে সাইফ চন্দনের ‘কয়লা’ ছবিতে কাজ করছি। এ সিনেমায় আমার বিপরীতে কাজ করছেন নিরব। জন্মদিনের রাতে শুটিং শেষে হোটেল রুমে আসার পর সকলে মিলে আমাকে চমকে দিলেন, এটা ছিল বেশ আনন্দের। নিরব, সাইফ চন্দন ভাই, নাদের চৌধুরী, মামুন ভাইসহ ইউনিটের সকলে মিলে কেক নিয়ে হাজির। এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।
সিনেমার ক্যারিয়ারের শুরু থেকেই আমি শুটিং ইউনিটে নিজের জন্মদিন পালন করে আসছি। যদিও কাকতালীয়ভাবে এটা হয়ে আসছে। আমারও বেশ ভালোই লাগে। দু-তিনদিন পর জাফলং থেকে ‘কয়লা’ সিনেমার শুটিং শেষে ঢাকায় ফিরবেন বুবলী। আর ফিরেই তিনি ‘রিভেঞ্জ’ ছবির কাজ শুরু করবেন। এটি প্রযোজনা ও পরিচালনা করছেন মো. ইকবাল। ছবিতে বুবলীর নায়ক রোশান। এর কাজ শেষে তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির গানের শুটিং করবেন বলে জানালেন বুবলী।
তিনি বলেন, ঢাকায় ফিরে ‘রিভেঞ্জ’ ছবির শেষ অংশের কাজ করবো। এরপর ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির দুটি গানের শুটিং হওয়ার কথা রয়েছে। সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ ছবির কাজ শেষ হয়েছে। ডাবিং বাকি। এদিকে, শাহীন সুমনের ‘বিদ্রোহী’, সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ ছবি দুটি সামনে মুক্তি পাবে এ নায়িকার। এ ছাড়া নতুন সিনেমা নিয়েও কথা চলছে। শাকিব খানের বাইরে বুবলী কাজ করেন না। কিন্তু সমালোচকদের সেই ধারণা বদলে দিয়েছেন এ নায়িকা। নায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘ক্যাসিনো’ এবং বর্তমানে ‘কয়লা’ ছবির কাজ করছেন।
এ ছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ ছবিতে বুবলীর বিপরীতে দেখা যাবে একে আজাদ আদরকে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন নিরব ও রোশান। ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলী। সবমিলে বুবলীর ব্যস্ততা বেড়েছে সিনেমায়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন