editor
প্রকাশিত: 8:27 PM, November 22, 2021
অনলাইন ডেস্ক
নানা কারণে দ্বিতীয়বার পাণিগ্রহণ করেন অনেকে। প্রথম স্ত্রীর প্রয়াণে কেউ কেউ দ্বিতীয়বার বিয়ে করেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হলেও দ্বিতীয়বার প্রণয়ে বাঁধা পড়েন অনেকে। আবার প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবেন কেউ কেউ। তবে কারণ যাই হোক প্রথমবারের ভুলগুলো শুধরে নিয়ে দ্বিতীয়াবার যেন সঠিক হাতটি ধরতে পারেন সে জন্য পুরুষদের জন্য রীতিমতো প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল সৌদি আরবে।
গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবে পুরুষদের দ্বিতীয় স্ত্রী বেছে নেওয়ার দক্ষতা শেখানোর জন্য রীতিমতো একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। তবে এ নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হওয়ায় তা বাতিল করা হয় বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ জানায়।
‘দ্বিতীয় স্ত্রীকে বেছে নেওয়ার দক্ষতা’ শীর্ষক ওই দুই দিনের ওই প্রশিক্ষণটি সৌদি আরবের আল-রাস গভর্নরেটে আল বীর আলবীর সিভিল চ্যারিটেবল অর্গানাইজেশনের সদর দফতরে ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনরা আয়োজকদের বিরুদ্ধে বহু বিবাহ প্রথাকে উসকে দেওয়ার অভিযোগ তোলেন। তোপের মুখে সমালোচকরা ওই প্রশিক্ষণ বাতিল করতে বাধ্য হয়।
অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে প্রশিক্ষণের বিজ্ঞাপনের ছবি শেয়ার করে ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বলেছেন, এটা পুরুষদের একাধিক বিয়ে করার ব্যাপারে উসকানির দেওয়ার চেষ্টা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন