editor
প্রকাশিত: 3:21 PM, November 23, 2021
অনলাইন ডেস্ক
নতুন জীবন শুরুর প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদানের খবর দিয়ে সবাই চমকে দেন তিনি।
এরপর মিমের আরও একটি সুখবর এলো। নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে তিনি। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘পথে হলো দেখা’ নামের সিনেমাটিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মিম। এর গল্প ও চিত্রনাট্য জাকারিয়া শৌখিনের।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জুয়েল জানান, মিমকে চুক্তিবদ্ধ করালেও সিনেমাটিতে নায়ক কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী মাসেই নায়ক চূড়ান্ত করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
জানা গেছে, ‘পথে হলো দেখা’য় মিমের চরিত্রের নাম প্রার্থনা। যে বিত্তশালী একটি পরিবারের সন্তান।
মিম জানান, সিনেমাটিতে একটি মিষ্টি প্রেমের গল্প দেখতে পাবেন দর্শক। আর তার চরিত্রটিও দারুণ।
প্রযোজনা প্রতিষ্ঠান মাস্টার কমিউনিকেশনের ব্যানারে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘পথে হলো দেখা’ সিনেমার শুটিং শুরু হবে।
বর্তমানে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক সিয়াম আহমেদকে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন